ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার

সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকে  বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতার বাড়ি থেকে একটি বিদেশি "রিভলবার"  উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ এর একটি টিম। শনিবার দিবাগত  রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর একটি টিম এ বিদেশি রিভলবারটি উদ্ধার করে।রোববার (১১অক্টোবর )বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসআরবি এ তথ্য নিশ্চিত করেছে।
এসআরবি জানিয়েছে, ১০ অক্টোবর  দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর একটি টিম জানতে পারে, ছাতক থানার নোয়ারাই ইউনিয়নের বেতুরা গ্রামের আওয়ামী লীগ নেতা আব্দাল মিয়ার বসতবাড়ির উত্তর পাশে পাকা রাস্তা-সংলগ্ন বাঁশঝাড়ের ভেতরে কয়েক জন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে গভীর রাতে এসআরবি-৯-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাতনামা দু-তিনজন ব্যক্তি তাদের উপস্থিতি টের পেয়ে একটি কালো রঙের পলিথিন ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে একটি শপিং ব্যাগের মধ্যে মোড়ানো অবস্থায় বিদেশি রিভলবারটি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রটিতে ফায়ারিং ট্রিগার ও ফায়ারিং পিন রয়েছে। অস্ত্রটির এক পাশে ইংরেজিতে ‘USA’ লেখা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, রিভলবারটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া)কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিদেশি রিভলবারটি উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতক পৌর শহরকে সুন্দর রাখার জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান,

1

ফরিদপুরে সাংবাদিককে সাত দিনের মধ্যে হত্যার হুমকি, থানায় অভিয

2

রাঙ্গামাটির মারিশ্যা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল,

3

সিংড়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনু

4

পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে: সিটিটিসি

5

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

6

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট

7

ছাতকে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা সভা অনুষ্

8

নরসিংদীর পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রত

9

সৌদি আরব, তুরস্ক, মিশরসহ ১২ দেশের ওলামা-মাশায়েখের মাইজভাণ্ডা

10

ফরিদপুরে নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক প্

11

ছাতকে সম্পত্তি আত্মসাতের লক্ষে প্রবাসীর পিতার উপর হামলা গ্রে

12

সিংড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

13

ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী

14

ছাতকে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড

15

দাখিলে ছাতকের কুমারকান্দি ইসলামিয়া মাদ্রাসার সর্বোচ্চ সাফল্য

16

সিংড়ার চলনবিলে জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা,পরিষ্কার কর্মসূচি

17

স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের

18

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

19

শ্রেয়াস গোল্ডেন এ প্লাস পেয়ে প্রকৌশলী হতে আগ্রহী

20