ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Sep 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে পথচারীকে গুলি, ২২ বোরের রিভলবার উদ্ধার।

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এক পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় ব্যবহৃত ২২ বোরের একটি রিভলবার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হামিদুল গাজী (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার ফরিদপুর জেলা পুলিশ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
বিকেলে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন তথ্য দেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ নিয়াজি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, গত ১৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা পৌরসভা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার কাছে একটি প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে এক পথচারীর সঙ্গে হামিদুল গাজীর তর্কাতর্কি হয়। একপর্যায়ে গাড়িতে বসে ওই পথচারীকে লক্ষ্য করে রিভলবার দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। এ ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পুলিশের তথ্যমতে, এ ঘটনায় গত ১০ সেপ্টেম্বর ভাঙ্গা থানায় মামলা করা হয়। মামলায় অস্ত্র আইনের ১৯(এ) ধারাসহ দণ্ডবিধির ৩০৭ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
(বনানী থেকে গ্রেপ্তার)
পুলিশ জানায়, গত ১৫ সেপ্টেম্বর র‍্যাব-১ ঢাকার সহযোগিতায় ভাঙ্গা থানা পুলিশ ঢাকার বনানী এলাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি হামিদুল গাজীকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর সঙ্গে থাকা নারী শিমু আক্তার তিশা ওরফে ফাতেমা ইসলাম এনি (২৬)-কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। একই সঙ্গে ঘটনার সময় ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১৬-৩০৮৭ নম্বরের প্রাইভেটকারটি জব্দ করা হয়।
(পরিত্যক্ত টয়লেট থেকে অস্ত্র উদ্ধার)
পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে হামিদুল গাজী অস্ত্রটি মুন্সিগঞ্জের লৌহজংয়ে তাঁর নিজ বাড়ির একটি পরিত্যক্ত টয়লেটে লুকিয়ে রাখার কথা জানান। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ভাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানে লৌহজংয়ের গোয়ালী মান্দ্রা এলাকার ওই পরিত্যক্ত টয়লেট থেকে একটি ২২ বোরের রিভলবার উদ্ধার করা হয়। পুলিশ বলেছে, হামিদুল গাজী নিজ হাতে অস্ত্রটি বের করে দেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হামিদুল গাজীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট নয়টি মামলা রয়েছে। এ ঘটনায় মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় জবাই করা ৫০ বক উদ্ধার, ৫ জনকে জেল-জরিমানা

1

ছাতক পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্ব

2

ছাতকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালী, আলোচনা ও মহড়

3

ছাতকে এক শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

4

দশ বছর পাশাপাশি, তবুও অচেনা

5

ছাতকে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরু

6

নরসিংদীর শিবপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলার উদ্বোধন

7

জালিয়াতি মামলার আসামি, তবুও বহাল তবিয়তে ডেসকোর এমডি, চুক্তি

8

হাত পা বেঁধে চিত্রনায়িকা ’কে নির্যাতনের অভিযোগ আসিয়ান সিটির

9

ফরিদপুরে বদলি নিয়ে ‘খেলা’, একই পদে একই অফিসে দুই কর্মচারী।

10

ছাতকে বিপদ সীমার ২০ সেন্টিমিটার ওপরে সুরমার পানি, বন্যার শঙ্

11

আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

12

নিউইয়র্কে ‘শান-ই আহলুল বায়ত (আ.) ও শান-ই কারবালা’ সেমিনার

13

সৌদি আরবের জেল থেকে দেশে ফিরে সেলুনে ‘সাড়ে ৪ হাজার’ টাকার বি

14

দলীয় শৃঙ্খলা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে সিংড়ায় বিএনপির কর্মী

15

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

16

ছাতকে উপজেলা "পরিদর্শন কক্ষ"র উদ্বোধন

17

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে আগ্রহী ছাতকে এসএসসি-তে জিপিএ-৫ পেয়ে

18

ছাতকে টেকনিশিয়ান সংগঠনের বনভোজন *২৬* জাফলং'র উদ্দেশ্যে

19

দেশের রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন বিএনপিতে জোর জল্পনা-কল্পনা,

20