ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে সম্পত্তি আত্মসাতের লক্ষে প্রবাসীর পিতার উপর হামলা গ্রেফতার-২ জন

সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে সন্তানরা বিদেশে থাকার সুবাদে সম্পত্তি আত্মসাতের চেষ্ঠায় প্রবাসীদের বৃদ্ধ পিতার উপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। বৃদ্ধের নিকটাত্মীয়রা হামলা করে তাকে গুরুতর জখম করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 
গত ১৯ জুন দুপুরে উপজেলার দোলারবাজার ইউনিয়নের বারগোপীগ্রামে নিজ বাড়ীর পাশে এই হামলার শিকার হন বৃদ্ধা হাজী মৌর আলী।  
এঘটনায় ছাতক থানায় মামলা দায়ের করা হয়েছে । ঘটনার সাথে জড়িত আব্দুল হান্নান ও রাসেল আহমদ নামের দু’জন আসামী-কে গ্রেপ্তার করেছে পুলিশ। 
স্থানীয় এবং পুলিশ সুত্রে জানাগেছে, ছাতক উপজেলার দোলারবাজার  ইউনিয়নের বারগোপী গ্রামের বাসিন্দা হাজী মৌর আলীর সন্তানেরা ইউরোপে থাকার  সুবাধে পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে ভুক্তভোগীর নিকটাত্মীয়দের মধ্যে ঝামেলা চলছিল। 
এতে দীর্ঘদিন ধরে অভিযুক্তরা তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়েও কাজে না আসায় ১৯ জুন দুপুরে উপজেলার বারগোপী গ্রামের নিজ বাড়ীর পাশে এই বর্বরোচিত হামলা চালায় বলে জানা গেছে। হামলায় তিনি গুরুতর আহত হন। এসময় তার কাছে থাকা নগদ ৭২,২০০ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।  
হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে ছাতক  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ২ জুলাই ২০২৬ তারিখে ছাতক থানায় তিনি মামলাটি দায়ের করেন। 
ভুক্তভোগী বারগোপী গ্রামের  বাসিন্দা হাজী মৌর আলী জানান, ঘটনার দিন বিবাদী আব্দুল  হান্নান  (৫৫),  রাসেল আহমদ (২১) ও পাভেল (১৯) পরিকল্পিতভাবে রাস্তায়  তার গতিরোধ ও তাকে মারপিট করে রক্তাক্ত জখম করে টাকা ছিনিয়ে নিয়ে  যায়। 
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোফাখখারুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইতোমধ্যে প্রধান অভিযুক্তের পর পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে মামলার দ্বিতীয় আসামি রাসেলকে গ্রেপ্তার করে রোববার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত  ৫ জুলাই আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়  এবং বাকি পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে থানা পুলিশ জানান। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর ন্যাক্কারজনক হামলার গভীর উদ্বেগ

1

শিবপুরে মাদকসহ ‘মাদক সম্রাট’ ইমন ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্

2

সংসদীয় কমিটির সভাপতি মিলন এমপিকে অভিনন্দন

3

আজিব দেশে আজিব রাজনীতি

4

একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

5

দোয়ারা বাজারে সাংবাদিককে কুপিয়ে জখম, মাদকের বিরুদ্ধে সংবাদ

6

দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিস্কার করলো ড্যাফোডিল পলিটেকন

7

জিয়াউর রহমানের জীবনভিত্তিক নাটক ‘গর্বিত রাষ্ট্রনায়ক’ মঞ্চস্থ

8

জীবনের অবমূল্যায়ন দায় কার প্রফেসর ড. আসিফ মিজান

9

বিশেষ অভিযানে ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে ফেন্সিডিল উদ্ধ

10

ফরিদপুরে শ্রমিক লীগ নেতা হাকিম কে গ্রেফতার ও তাঁর দুর্নীতির

11

পদত্যাগের ঘোষণার আগেই বহিষ্কার, সালথা উপজেলা আওয়ামী লীগের সভ

12

ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠি

13

বাগবাড়ি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ১৬ জন ট্যালেন্টপ

14

নিজ গ্রামবাসীর সঙ্গে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মনসুর

15

শান্তিগঞ্জে পুলিশের হ্যান্ডকাফসহ আসামির পলায়ন

16

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ময়লা-আবর্জনার স্তূপ,

17

নরসিংদীতে অসহায় মালা আক্তারের পাশে জেলা প্রশাসন

18

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

19

ছাতকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উ

20