ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকের চলিতারবাক গ্রামে দু'পক্ষের সংঘর্ষে আহত-৯

সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতক উপজেলার  উত্তর  খুরমা ইউনিয়নের  চালিতারবাক গ্রামে দুপক্ষের সংঘর্ষে মধ্যস্থতাকারী সহ ৯ জন লোক আহত হয়েছেন। সোমবার দুপুরে উভয় পক্ষের বসত বাড়িতেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে চলিতারবাক গ্রামের মৃত রোয়াব আলীর পুত্র  ইদ্রিস আলী (৪৫), নাসির উদ্দিন (৩৫), ইলিয়াস (৩৭), জামাল মিয়া (২৮) এক পক্ষ এবং অপর পক্ষ জিতু মিয়ার পুত্র তেরাব আলী (৬০), আব্দুল মালিকের পুত্র জসিম উদ্দিন (৩৫), ফয়জন নুরের পুত্র সুহেল মিয়া (৩০) এর মারামারি হয়েছে।
ডিএসবি সুত্র থেকে প্রাপ্ত সংবাদে জানাগেছে, ইদ্রিস আলীর পরিবারের লোকজন অত্যান্ত খারাপ প্রকৃতির লোক। তারা এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম করিয়া বেড়ায় বিধায় গ্রাম  ও এলাকার লোকজন তাদেরকে বাড়ি আসতে বাঁধা নিষেধ করতো। তারা এখন অন্য এলাকায় এখন বসবাস করছেন। 
সোমবার চালিতারবাক ও কান্দিরগাঁও গ্রামের লোকজনদের মধ্যে টাকা পয়সার লেনদের বিষয়ে একটি বিচার-শালিস ছিল। এ শালিসে কয়েক গ্রামের লোকজন সেখানে উপস্থিত ছিলেন। এ সুযোগে পূর্ব বিরোধের জের ধরিয়া তেরাব আলী, জসিম উদ্দিন ও সোহেল এর বাড়িতে হামলা চালায় ইদ্রিস আলী ও তার পক্ষের লোকজন। এ সময় পাল্টা হামলা ও সংঘর্ষ বাঁধে  দুই পক্ষের মধ্যে। 
সংঘর্ষে একজন শালিসকারী ও ৯ জন লোক গুরুতর আহত হয়েছেন। আহত জসিম উদ্দিন, সুহেল, ইদ্রিস আলী, জামাল ও ইলিয়াস-কে স্থানীয় লোকজন উদ্ধার করে কৈতক ২০ শয্যা  হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। পরে গুরুতর দুইজন-কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 
ছাতক থানার এস আই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। 
এ ব্যাপারে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান, ছাতক থানার ওসি (তদন্ত) ঝলক মোহন্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে এক শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

1

সুনামগঞ্জে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ

2

সিংড়ায় এমপি আনোয়ারুল ইসলাম আনুর নির্দেশনায় বাঁশের সাঁকো

3

সোনারগাঁওয়ে চুনা পোড়ানোর কারখানা নিয়ে অভিযোগ, তদন্তের দাবি এ

4

ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবে

5

কুমিল্লায় অটোরিকশা ছিনতাইয়ে চালক হত্যা ‘সিরিয়াল কিলার’ মানিক

6

কুমিল্লায় RAW ও Crime Setup-এর ৪ সদস্য গ্রেপ্তার

7

ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সুনামগঞ্জ জেলা নেতৃবৃ

8

ছাতকের মোগলপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই একভাই নিহত, একভা

9

সাজ্জাদুল মিরাজের নামে ফেসবুকে ভুয়া আইডি, সতর্ক থাকার আহ্বান

10

সম্পত্তি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মোহাম্মদ আইয়

11

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

12

ফরিদপুরে কৃষকদের মাঝে জেলা প্রশাসকের উন্নয়ন ও জনকল্যাণমূলক ক

13

সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিনের নির্বাচনী গণসং

14

নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলা

15

হৃদি গোল্ডেন এ প্লাস পেয়ে ইলেকট্রেরিয়াল ইঞ্জিনিয়ার হতে আগ্র

16

বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

17

প্রবাস থেকে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক পৌর কমিশনার বা

18

পলাশে মনি হত্যা: এক বছর পর ২ জন গ্রেপ্তার, ধরাছোঁয়ার বাইরে র

19

পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে: সিটিটিসি

20