ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

অনুমোদন ছাড়াই দেড়শ বছরের বটগাছ কাটার চেষ্টা, ইউএনওর হস্তক্ষেপে রক্ষা

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ঐতিহ্যবাহী ভরাসার বাজারের প্রায় দেড়শ বছরের পুরোনো একটি বটগাছ অনুমোদন ছাড়াই কাটার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে। গাছটির কয়েকটি বড় ডাল কেটে ফেলার সময় খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেনের হস্তক্ষেপে গাছ কাটা বন্ধ করা হয়। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, প্রায় দেড়শ বছর আগে এই বটগাছকে কেন্দ্র করেই ভরাসার বাজারের গোড়াপত্তন হয়। বর্তমানে গাছটির নিচে ও আশপাশের সরকারি (খাস) এবং ব্যক্তিমালিকানাধীন জায়গাজুড়ে প্রায় ৩৬০টি দোকানপাট ও হাটবাজার গড়ে উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, বাজারের খাসজমি দখল করে বিভিন্ন হোটেল ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। ব্যক্তিস্বার্থে সরকারি জায়গায় থাকা ঐতিহ্যবাহী বটগাছটি কাটার উদ্যোগ নেওয়া হয় এবং এর কয়েকটি বড় ডালও কেটে ফেলা হয়েছে।

স্থানীয় সচেতন নাগরিকদের মতে, বাজারের সৌন্দর্য ও পরিবেশের অন্যতম প্রতীক এই শতবর্ষী বটগাছ। এটি কেটে ফেললে পরিবেশ, জীববৈচিত্র্য এবং এলাকার ঐতিহাসিক ঐতিহ্যের অপূরণীয় ক্ষতি হবে। তারা গাছটি সংরক্ষণের জন্য প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।

গাছ কাটার আগে ষোলনল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেছিলেন, “ভরাসার বাজারের পুরোনো বটগাছটি মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তা ঝুঁকিতে ছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষ।” একই পোস্টে তিনি উল্লেখ করেন, বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টিপু বাজার পরিদর্শন করে গাছটি কাটার সিদ্ধান্ত নেন।

তবে বাজার পরিচালনা কমিটির কমান্ডার বাহার মিয়া ও যুগ্ম সম্পাদক রতন তালাশ বলেন, “গাছটি অনেক পুরোনো। এর ছায়াতেই বাজার গড়ে উঠেছে। কারা বড় ডালগুলো কেটেছে আমরা জানি না। তবে পুরো গাছ কেটে ফেললে বাজারের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে।”

অন্যদিকে, ষোলনল ইউনিয়ন বিএনপির সভাপতি সালেহ আহমেদ বলেন, “বটগাছটির কারণে ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন। যে কোনো সময় গাছটি ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমরা গাছটি কাটার সিদ্ধান্ত নিয়েছি এবং কয়েকটি ডাল কেটেছি।”

বাজার পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, “বটগাছ কাটার বিষয়ে আমাকে কেউ অবগত করেনি। কী কারণে গাছ কাটার উদ্যোগ নেওয়া হয়েছে, সেটিও আমার জানা নেই।”

বুড়িচং ভূমি অফিসের তহশিলদার মো. তারেক বিন ওয়ালী জানান, “প্রশাসনের কোনো অনুমোদন ছাড়াই স্থানীয় কয়েকজন ব্যক্তি গাছটি কাটার উদ্যোগ নেয় এবং কয়েকটি ডাল কেটে ফেলে। ইউএনও স্যারের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করা হয়েছে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন বলেন, “ভরাসার বাজারের বটগাছ কাটার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে পাঠানো হয় এবং গাছ কাটা বন্ধ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, ঐতিহ্যবাহী এই বটগাছকে সংরক্ষণ করে বাজারের ইতিহাস ও পরিবেশ রক্ষায় প্রশাসনের স্থায়ী উদ্যোগ নেওয়া হোক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর শুভ উদ্বোধন

1

জনসচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ সম্ভব: মেয়

2

ব্রাহ্মণপাড়ায় আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরী

3

নরসিংদী চেম্বার অব কমার্স এর সাবেক প্রেসিডেন্ট মরহুম রমিজ উদ

4

সিংড়ায় ক্ষিদ্রবড়িয়া স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

5

বদলে যাওয়া ক্যাম্পাস

6

৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস

7

নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও প

8

ছাতক পৌরসভার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন--পৌর

9

ছাতকে ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

10

ছাতকে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড

11

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

12

কৈতক হাসপাতালের জমি নিয়ে দুই নামজারি বাতিল, এসএ খতিয়ানে পুনর

13

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

14

নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অ

15

কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কর্মপরিকল্পনা ও

16

ফরিদপুরের কামাল ইবনে ইউসুফ স্মৃতি ফুটবল খেলায় বিজয়ীদের মাঝ

17

মিজান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেলেন হুমা

18

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

19

দশ বছর পাশাপাশি, তবুও অচেনা

20