ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Aug 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকের চুন শিল্প নিয়ে প্রশাসন, ব্যবসায়ী, বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ মতবিনিময় সভা

সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকে অননুমোদিত ও পরিবেশের ছাড়পত্র বিহীন ক্ষুদ্র চুন  শিল্প  কারখানার বিষয়ে করণীয় নির্ধারণ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কর্মকর্তা, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও চুন কারখানার মালিকবৃন্দ উপস্থিত ছিলেন। 
বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক মোহাইমিনুল ইসলাম, ছাতক থানার  অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, বিট কর্মকর্তা কে বি এম ফেরদৌস,চুন ব্যবসায়ী ও ছাতক পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, ক্ষুদ্র চুন শিল্প সমিতির সভাপতি, সাবেক কাউন্সিলর হাজী ছালেক মিয়া, চুন ব্যবসায়ী লিজন তালুকদার, আশরাফুল হক খেলন, সাজ্জাদুর রহমান, ছাতক প্রেসক্লাব সভাপতি  সৈয়দ হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি খালেদ মিয়া, অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন প্রমুখ। 
সভায় বক্তারা বলেছেন, ছাতকে ৩০০ বছরের পুরানো ব্যবসা হচ্ছে চুন শিল্প। অতীতে ছাতকের কারখানার চুন দেশের কল- কারখানায় সাপ্লাই হতো এবং বিদেশেও চুন রপ্তানি করা হতো। অতীতের বন-খাগড়া ও লাকড়ি দিয়ে চুন পুড়ানো 
হয়েছে। মধ্য খানে কিছুদিন চুন কারখানায় গ্যাস সংযোগ দেয়া হয়।গ্যাস সংকটের কারণ থাকায় আবারো ব্যবসায়ীরা পুরানো পদ্ধতিতে ফিরে এসেছেন। 
পরিবেশ বিষয় ও জ্বালানি কাঠের ব্যবহার  নিয়ে আলোচনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা,পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও বন-বিট কর্মকর্তা। 
এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরবর্তী করণীয়  নির্ধারণ করার কথা বলেছেন কর্মকর্তাবৃন্দ।  চুন শিল্প রক্ষা করেই পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। ব্যবসায়ী ছাড়াও ১৮ শ শ্রমিকের কর্মসংস্থান জড়িয়ে আছে ছাতকের ৫২ টি ক্ষুদ্র চুন উৎপাদন শিল্পের সাথে। 
ব্যবসায়ীরা তাদের  বক্তব্যে  বলেছেন, পরিবেশের ছাড়পত্র -ট্রেড লাইসেন্স সহ সরকারি সকল নিয়ম মেনে এবং সরকারি সকল ট্যাক্স ফি দিয়েই তারা ব্যবসা করতে আগ্রহী। এ জন্য তারা সরকারি কর্মকর্তা-বন বিভাগ, পরিবেশ অধিদপ্তরের সহযোগিতা চেয়েছেন। 
মতবিনিময় সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহ আলম, আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি  সামছু মিয়া, চুন ব্যবসায়ী মমিন চৌধুরী, মিজানুর রহমান জাবেদ, রুহুল আমিন, কয়েছ আহমদ, জাকারিয়া, সাহাব উদ্দিন, ইউসুফ  আলী, সুহেল আহমদ, আমির হোসেন, এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোশাহিদ  আলী, রেজাউল করিম রেজা, উজ্জীবক সুজন তালুকদার, আমির আলী, ফজল উদ্দিন, আবু বক্কর সিদ্দিক চৌধুরী প্রমুখ উপস্থিত  ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদ

1

সিংড়ায় সবজির দামে লাগামহীন ঊর্ধ্বগতি, প্রশাসনের নজরদারি দাবি

2

পদত্যাগের ঘোষণার আগেই বহিষ্কার, সালথা উপজেলা আওয়ামী লীগের সভ

3

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাতকে আলোচনা সভা, জুলাই যোদ্

4

শোভাযাত্রা ও পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে সিংড়ায় মৎস্য পক্ষের

5

সিংড়ায় এসএসসি ফলাফলে শীর্ষে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড ক

6

চরমহল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা সামছ উ

7

চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণী অনুষ

8

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

9

সিলেট ওসমানী মেডিকেলের সহকারী রেজিস্ট্রার পদে পদায়ন করা হয়েছ

10

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

11

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

12

ছাতকে ফোরলেন সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেছেন কলিম উদ্দিন আহ

13

বিমানবন্দরে বড় অভিযানে বিদেশি সিগারেট স্বর্ণালংকার মদসহ ২ কো

14

কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান কোন পথে

15

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে আগ্রহী ছাতকে এসএসসি-তে জিপিএ-৫ পেয়ে

16

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে দিনব্যাপী পুলিশের যৌথ অভিযান

17

ছাতকে বসতঘরে জানালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চুরি, থান

18

সিংড়ায় ৫৮৭০ কৃষকের হাতে কৃষি প্রণোদনা, বিতরণ হলো ধানের বীজ,

19

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

20