ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত অর্থ সরকারী কোষাগারে ফেরৎ।

নয়ন হোসেন 
ঠাকুরগাঁও প্রতিনিধি।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় প্রায় সাড়ে ১৩ কিলোমিটার দৈর্ঘ্যের দুইটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ নির্ধারিত সময়সীমা বজায় রেখে কাজ সম্পন্ন করার পর উদ্ধৃত অর্থ  প্রায় ১২ লক্ষ ৫৫ হাজার ৬৭৪ টাকা সরকারী কোষাগারে ফেরৎ দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার। দূ্র্ণীতি ঊর্ধ্ব উঠে স্বচ্ছতা ও জবাবদিহিতার  এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বাস্তবায়ন কর্তৃপক্ষ। সরকারী প্রকল্পের কাজ শেষে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করে ফেরৎ দেওয়ার এই ব্যতিক্রমী ও সৎ উদ্যোগ, স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং প্রশংসা দাবীদার। 

উপজেলা প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নের জলই নদী অন্তার খাল ১০.৯০ কি.মি ও পীরগঞ্জ ইউনিয়ন চাপোর খাল ২.৭৫ কি.মি পুনঃখননের জন্য সরকার প্রায় ২ কোটি ৭৯ লাখ টাকা বরাদ্দ দেয়। প্রকল্পের আওতায় খনন কাজের পাশাপাশী খালের দুই তীরে প্রায় ৮ হাজার বিভিন্ন প্রজাতির ফলজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। খাল দুটি পুনরুজ্জীবিত হওয়ায় স্থানীয় কৃষকদের সেচ সুবিধা বৃদ্ধির পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে বিশাল ভূমিকা রাখছে। প্রকল্পটির সার্বিক কাজ শেষে দেখা যায়, বরাদ্দকৃত বাজেট থেকে একটি বড় অংশের অর্থ উদ্বৃত্ত রয়েছে।

স্বচ্ছতা বজায় রেখে নিয়ম অনুযায়ী উক্ত উদ্ধৃত  অর্থের হিসাব চূড়ান্ত করে চালানের মাধ্যমে সরকারী কোষাগারে ফেরৎ পাঠানো হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, "উন্নয়ন প্রকল্পের প্রতি টাকা জনগণের আমানত। সঠিক তদারকি ও দক্ষতার সাথে কাজ করার ফলে প্রকল্পের গুণগত মান বজায় রেখেও অর্থ সাশ্রয় করা সম্ভব হয়েছে। সরকারী অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতেই নিয়ম অনুযায়ী উদ্বৃত্ত টাকা ফেরৎ দেওয়া হয়েছে।"

স্থানীয় বাসিন্দারা ও সচেতন মহল প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সরকারী কাজে সাধারণত অতিরিক্ত বরাদ্দের দাবি উঠতে দেখা যায়, সেখানে পীরগঞ্জে অর্থ বাঁচিয়ে তা ফেরত দেওয়ার ঘটনা সততা ও সরকারী সম্পদের সঠিক ব্যবস্থাপনার অনন্য নজির স্থাপন করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

1

ছাতকে ১৩০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ

2

আজিব দেশে আজিব রাজনীতি

3

ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরু

4

নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অ

5

আনন্দ উৎসব মুখর পরিবেশে মহাপ্রভুর আখড়ায় পড়শীর ১২ তম জন্মদিন

6

বিএনপির শীর্ষ নেতার ‘ছত্রছায়ায়’ যুবলীগ নেতা মাকসুদের কোটি ট

7

ছাতকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ (সিজন-২) এর উদ্বোধনী অনুষ্ঠান

8

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

9

ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

10

কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে আটক

11

৪৫ বছরেও মানুষের হৃদয় থেকে মুছে যায়নি বিএনপি: এমপি আনু

12

ঢাকার ডিবির বিশেষ অভিযান ১,২৪৬ পিস ইয়াবাসহ ৪ পেশাদার মাদক ব্

13

নব্বইয়ের সেই দিনগুলোতে ফিরে যাওয়া;আক্কাস আল মাহমুদ হৃদয়'র বি

14

ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্

15

ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফি

16

আফতাব নগরে ব্যবসায়ী লোকমানের ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তারে

17

কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান কোন পথে

18

ফরিদপুরের কামাল ইবনে ইউসুফ স্মৃতি ফুটবল খেলায় বিজয়ীদের মাঝ

19

২৫ লাখ টাকার জালিয়াতি মামলা: কারাগারে শামীম বাদল

20