ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে এতিম শিশুদের নিয়ে টিম ছাতকের ‘সরাইখানা ফুড ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের রামপুরস্থ হাজী ইউসুফ আলী এতিমখানা ও দাখিল মাদ্রাসায় এতিম শিশুদের সঙ্গে খাবার ভাগাভাগি এবং এতিমদের  মুখে হাসি ফোটানোর প্রত্যয়ে ‘সরাইখানা ফুড ক্যাম্পেইন’ এর আয়োজন করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন টিম ছাতক ফাউন্ডেশন।
রোববার (১৫ নভেম্বর)  আয়োজিত এ কর্মসূচিতে এতিম শিশুদের জন্য খাবারের আয়োজন করা হয়। আয়োজনটি শুরু হয় মহান আল্লাহর  দরবারে দোয়া  ও   মোনাজাতের মাধ্যমে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন টিম ছাতকের প্রতিষ্ঠাতা, তরুণ সংগঠক ও সমাজকর্মী সাঈদুর রহমান সাঈদ, সহ-প্রতিষ্ঠাতা জুবায়েদ আহমদ, সংগঠনের সদস্য ময়নুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক এন. আর. তানজিম, আহসান হোসেন সানী, ইসফাক আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকরা।
এ সময় টিম ছাতকের প্রতিষ্ঠাতা  সাঈদুর  রহমান  সাঈদ বলেন,“প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এতিমদের প্রতি স্নেহ, মমতা ও ভালোবাসা প্রদর্শনের ব্যাপারে আমাদের বিশেষ ভাবে উৎসাহিত করেছেন। 
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "আমি এবং এতিমের দায়িত্ব গ্রহণকারী ব্যক্তি জান্নাতে এভাবে পাশাপাশি থাকব।’ এ কথা বলে তিনি তাঁর তর্জনী ও মধ্যমা আঙুল পাশাপাশি করে দেখিয়েছেন।” (সহিহ বুখারি,হাদিস: ৫৩০৪)
তিনি আরও বলেন,“এতিম শিশুর মুখে একটু খানি হাসি ফোটানো,তাদের স্নেহ করা এবং ভালোবাসা দিয়ে পাশে দাঁড়ানো নিঃসন্দেহে অনেক বড় সৌভাগ্যের বিষয়। 
আমাদের ক্ষুদ্র এই আয়োজন হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু এর পেছনে রয়েছে মানুষের প্রতি ভালোবাসা, মানবিকতা এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রত্যাশা।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে বসতঘরে জানালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চুরি, থান

1

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নিয়োগ ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগ

2

সিংড়ায় গুটিয়া মহিষমারী সপ্রা বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিত

3

ছাতকে এক শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

4

সিংড়ায় ৫৮৭০ কৃষকের হাতে কৃষি প্রণোদনা, বিতরণ হলো ধানের বীজ,

5

ফরিদপুরে কলেজছাত্র জিতু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

6

ছাতকে ২০০ বৃক্ষ রোপণ ও বিতরণ করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন

7

আধুনিক প্রযুক্তিতে কৃষির উন্নয়ন ছাতকে কৃষক-কৃষাণীদের প্রশিক্

8

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চলনবিলে মাছ ধরতে গিয়ে প্রাণ হারালেন যুব

9

আজিব দেশে আজিব রাজনীতি

10

দাগনভূঞা থানা পুলিশের অভিযানে গ্রেফতার পৌর যুব মহিলালীগের সভ

11

আফতাব নগরে ব্যবসায়ী লোকমানের ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তারে

12

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

13

ছাতকে মিছিল দিতে গিয়ে জনতার হাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দু

14

রাজধানীর যেসব এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

15

সোনারগাঁওয়ে চুনা পোড়ানোর কারখানা নিয়ে অভিযোগ, তদন্তের দাবি এ

16

ছাতক পৌরসভায় শারদীয় দুর্গোৎসব পালনের লক্ষে মতবিনিময় সভা

17

নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি

18

সিংড়ায় এসএসসি ফলাফলে শীর্ষে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড ক

19

মরাচেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন, ৩৭ জনের বিরুদ্ধে মামলা

20