ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Sep 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ

মোঃ শাহজাহান বাশার

ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে পৃথক বিদায়ী সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সংসদ ভবনে স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ-চীন সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয় সংসদের দীর্ঘদিনের গুরুত্ব ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশে তাঁর দায়িত্ব পালনকালে সংসদ ও সংশ্লিষ্টদের কাছ থেকে পাওয়া সহযোগিতার জন্যও তিনি ধন্যবাদ জানান।

চীনের রাষ্ট্রদূত বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে যে গুরুত্বপূর্ণ ঐকমত্য হয়েছে, তা বাস্তবায়নে চীন বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত। পাশাপাশি দুই দেশের আইনসভা ও সংসদীয় প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ, বিনিময় ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আরও বলেন, নতুন যুগে চীন-বাংলাদেশের অভিন্ন ভবিষ্যৎসম্পন্ন কমিউনিটি গঠনের প্রচেষ্টাকে আরও গভীর ও অর্থবহ করতে দুই দেশকে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে।

সাক্ষাৎকালে বাংলাদেশ জাতীয় সংসদের নেতারা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের দায়িত্ব পালনকালে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা জোরদারে তাঁর অবদানের প্রশংসা করেন।

তারা বলেন, বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং এক-চীন নীতির প্রতি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে আইনসভাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন তারা।

বাংলাদেশ সংসদের নেতারা আশা প্রকাশ করেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে এবং এর সুফল উভয় দেশের জনগণের কাছে পৌঁছাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে ঐক্যবদ্ধ ছাতক গঠনে প্রস্তুতি সভা অনুষ্টিত

1

নরসিংদীর,শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জব্দ ভেকু মে

2

ছাতকে টেকনিশিয়ান সংগঠনের বনভোজন *২৬* জাফলং'র উদ্দেশ্যে

3

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

4

কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট, রুল জারি

5

সিংড়ায় গ্লোবাল টিভির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

6

গোপালগঞ্জে মাদ্রাসা শিশু ছাত্রীকে ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা অ

7

নরসিংদীর শিবপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলার উদ্বোধন

8

মাফিয়ামুক্ত বাংলাদেশ গড়তে ‘জাতীয় সরকার’ চান সারোয়ার ওয়াদুদ

9

পাঁচ আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী র‍্যাবের হাতে আটক।

10

ফরিদপুরে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৫ পরিবহনকে জরিমানা

11

আইন ও সমাজসেবায় অবদান রাখায় বিশেষ সম্মাননায় ভূষিত অ্যাডভোকেট

12

পরিত্যক্ত জমি থেকে জনপদ, ব্রাহ্মণপাড়ায় ‘কলেজপাড়া’র গল্প

13

নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রে

14

জাউয়াবাজার ও পাইগাঁও-চরমহল্লার বিরোধে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

15

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

16

ছাতকের বেতুরা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে সালিশকারী, নারীসহ আহ

17

ফরিদপুরে বিদ্যালয় ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধন

18

পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে: সিটিটিসি

19

ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

20