ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Nov 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ করার লক্ষে ফাতেমা বিল্ডার্সের বিরুদ্ধে অপপ্রচার !

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর আফতাবনগর, রামপুরাভিত্তিক সু-প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ফাতেমা বিল্ডার্স লিমিটেড। গত চার বছর ধরে গ্রাহক সেবা দিয়ে সুনামের সাথে আবাসন খাতে ব্যবসা পরিচালনা করে আসছে।

জমি, প্লট ও আবাসনসংক্রান্ত বিভিন্ন সেবা দিয়ে তারা গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অর্জন করেছেন।পাশাপাশি চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে গ্রাহকদের কাছে সম্পত্তি হস্তান্তরের অসংখ‍্য নজির রয়েছে প্রতিষ্ঠানটির।

সাম্প্রতিক সময়ে ফাতেমা বিল্ডার্স লিমিটেডের মান ক্ষুণ্ণ করার জন‍্য বতর্মান সময়ের বহুল সমালোচিত ও বিতর্কিত এস ইসলাম ড্রিম রিয়েল এস্টেট লিমিটেড নামক একটি কোম্পানি তাদের নিজস্ব ফেইসবুক ফেইজে বিভ্রান্তিকর মিথ‍্যা তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে যাহা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। যার ফলে সু-প্রতিষ্ঠিত ফাতেমা বিল্ডার্স লিমিটেডের ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে। অপপ্রচারের মূলহোতা এস ইসলামের কর্ণধার শফিকুল ইসলাম শফিক নিজেই।

ফাতেমা বিল্ডার্স লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে চুক্তি মোতাবেক জমি রেজিস্ট্রি করে দিতে না পেরে বরং অপপ্রচারের লিপ্ত হয়েছে বহুল সমালোচিত প্রতিষ্ঠানটি। ৪ কোটি ৭৩ লাখ টাকার একটি আর্থিক লেনদেনকে কেন্দ্র করে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন বিতর্কিত প্রতিষ্ঠানটি। ফাতেমা বিল্ডার্সের দাবি, জমির প্লট পাওয়ার বিষয়ে একটি চুক্তির পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শফিকুল ইসলাম ওরফে শফিক এস ইসলামস ড্রিম রিয়েল এস্টেট লিমিটেডকে ওই অর্থ পরিশোধ করেন।

প্রতিষ্ঠানটির দাবি, চেকের মাধ্যমে এসব অর্থ পরিশোধ করা হয়েছে। এ সংক্রান্ত চেক ও স্ট্যাম্পের কাগজপত্রসহ প্রয়োজনীয় নথিও তাদের কাছে রয়েছে। তবে বারবার যোগাযোগ ও সমাধানের চেষ্টা করা সত্ত্বেও প্রতিশ্রুত প্লটগুলো এখনো বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে ফাতেমা বিল্ডার্স।

ফাতেমা বিল্ডার্সের প্রতিনিধিদের অভিযোগ, আর্থিক বিরোধের সমাধান না করে এস ইসলামস ড্রিম রিয়েল এস্টেট লিমিটেড তাদের প্রতিষ্ঠান সম্পর্কে বিভিন্ন অভিযোগ ছড়িয়ে দিচ্ছে। এতে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি তারা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন।

এ ছাড়া আফতাবনগরে এস ইসলামস ড্রিম রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবসায়িক কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছে ফাতেমা বিল্ডার্স। তাদের দাবি, আফতাবনগর এলাকায় এস ইসলামস ড্রিম রিয়েল এস্টেটের নিজস্ব কোনো জমি বা প্লট নেই।

অন্যদিকে, রাজধানীর খিলগাঁওয়ের ১৫২ মেরাদিয়া, ঢাকা-১২১৯ ঠিকানায় প্রতিষ্ঠানটির সাবেক কার্যালয় নিয়েও অভিযোগ তুলেছে ফাতেমা বিল্ডার্সের প্রতিনিধিরা। তাদের দাবি, ভাড়ার চুক্তি অনুযায়ী মাসিক ৪৬ হাজার টাকা ভাড়া পরিশোধে ব্যর্থ হওয়ায় বাড়ির মালিক প্রতিষ্ঠানটিকে ওই কার্যালয় থেকে সরিয়ে দেন। পরবর্তী সময়ে সেখানে একটি নোটিশও টাঙানো হয় বলে তারা দাবি করেন।

ফাতেমা বিল্ডার্স লিমিটেডের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির একাধিক স্বত্বাধিকারী রয়েছেন। তাঁদের মধ্যে শামসুল হক চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ইদ্রিস আলম সর্দারও প্রতিষ্ঠানটির একজন স্বত্বাধিকারী।

এদিকে, এস ইসলামস ড্রিম রিয়েল এস্টেট লিমিটেডের কয়েকজন গ্রাহকও প্রতিশ্রুত প্লট বুঝে পাওয়া এবং বিনিয়োগের অর্থ ফেরত পাওয়া নিয়ে অভিযোগ তুলেছেন।

তাঁদের অভিযোগ, নির্ধারিত সময়ে প্লট বুঝিয়ে দেওয়া হয়নি। কেউ কেউ নিজেদের কষ্টার্জিত অর্থ ফেরত পেতে বিভিন্ন কার্যালয়ে ঘুরছেন বলেও দাবি করেছেন।

অভিযোগকারীরা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শফিকুল ইসলাম ওরফে শফিকের বিরুদ্ধেও বড় অঙ্কের আর্থিক লেনদেন নিয়ে অভিযোগ তুলেছেন।

এ ঘটনায় বাড্ডা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, তাদের আর্থিক লেনদেনের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র ও দালিলিক প্রমাণ রয়েছে এবং তারা বিষয়টির যথাযথ সমাধান চায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর প্রতিবন্ধী অধিকারকর্মী বিপ্লব মালে বি-স্ক্যান চেঞ্জম

1

নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী অভিযানে ১১০পিছ ইয়াবা ট্যাবলেট

2

বদলে যাওয়া ক্যাম্পাস

3

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৫২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৩

4

দোয়ারা বাজারে সাংবাদিককে কুপিয়ে জখম, মাদকের বিরুদ্ধে সংবাদ

5

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ

6

ভিসা ছাড়াই পায়ে হেঁটে হজে যাওয়ার পথে সিংড়ার দিনমজুর দুলাল

7

সিংড়ায় আত্রাই নদীতে ৬টি অবৈধ সৌঁতিজালের স্থাপনা ধ্বংস

8

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিংড়ার ২১০ প্রাথমিক বিদ্যা

9

ছাতকে সিংচাপইড় ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ

10

আজিব দেশে আজিব রাজনীতি

11

কুমিল্লায় সাঁড়াশি অভিযানে এক রাতে আটক ২৯৯, ১৫৯ জনের বিরুদ্ধে

12

ছাতকে ফোরলেন সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেছেন কলিম উদ্দিন আহ

13

লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠ

14

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

15

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

16

নজরুল বর্ষ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে প্র

17

নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ দায়িত্ববোধের এক অনন্য

18

সিংড়ায় সবজির দামে লাগামহীন ঊর্ধ্বগতি, প্রশাসনের নজরদারি দাবি

19

সভাপতি কাজী আনু/ সাধারণ সম্পাদক জয়নাল ছাতকে দলিল লেখক সমিতি

20