ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Aug 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২১তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ শাহজাহান বাশার

ঢাকা, ২৪ আগস্ট ২০২৬: রাজশাহী সেনানিবাসস্থ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) শহীদ নকীব হলে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের (বীর) ২১তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

সেনাবাহিনী প্রধান বিআইআরসি সম্মেলন কক্ষে পৌঁছালে তাঁকে ভারপ্রাপ্ত জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক), কমান্ড্যান্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার এবং জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া অভ্যর্থনা জানান।

সম্মেলনে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বিভিন্ন ইউনিটের অধিনায়কদের সঙ্গে মতবিনিময় করেন সেনাবাহিনী প্রধান। এ সময় তিনি বীর ইউনিটসমূহের সদস্যদের দেশমাতৃকার সেবায় সর্বদা নিবেদিত থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

সেনাবাহিনী প্রধান বলেন, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ইউনিটগুলো দেশের পদাতিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বীর ইউনিটসমূহের প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা ও প্রশাসনিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সম্মেলনে ভারপ্রাপ্ত জিওসি, আর্টডক; কমান্ড্যান্ট, ইবিআরসি; সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল; সামরিক সচিব; কমান্ড্যান্ট, বিআইআরসি; জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া; কমান্ড্যান্ট, এসআইঅ্যান্ডটি; সেনাসদর ও সংশ্লিষ্ট এলাকার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বিভিন্ন ইউনিটের অধিনায়ক এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সেনাসদস্যরাও সম্মেলনে অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন বিএনপিতে জোর জল্পনা-কল্পনা,

1

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

2

সুনামগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

3

ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সুনামগঞ্জ জেলা নেতৃবৃ

4

লিডিং ইউনিভার্সিটি পাবলিক হেলথ সোসাইটির প্রেসিডেন্ট নির্বাচি

5

জাউয়াবাজার ও পাইগাঁও-চরমহল্লার বিরোধে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

6

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

7

শেয়ার দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিচারের দাবিতে

8

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

9

অসুস্থ মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে এমপি কলিম উদ্দ

10

প্রাথমিক বৃত্তিতে উপজেলার শীর্ষে সিংড়ার বিয়াম ল্যাবরেটরী স্

11

৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস

12

রাণীশংকৈলে ডিবির অভিযানে ৬১৩ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

13

ছাতকের চুন শিল্প নিয়ে প্রশাসন, ব্যবসায়ী, বন বিভাগ ও পরিবেশ অ

14

ছাতকে এক শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

15

পরিবেশের ভারসাম্য রক্ষায় ঢাকার বুড়িগঙ্গার নদী তীরে বৃক্ষ ব

16

একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

17

লন্ডন থেকে দেশে ফিরলেন যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা আশিকুর র

18

কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হ

19

ছাতকের কৈতক শ্রী শ্রী গোপালজিউ আখড়া সহ বিভিন্ন পূজা মন্ডপ পর

20