ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে নজরুল উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব। 
ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল উৎসব-২০২৬ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। শনিবার সকাল ১০টায় এলজিইডির কামরুল ইসলাম সিদ্দিকী মিলনায়তনে ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি কবিতা আবৃত্তি ও নজরুলসংগীত প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যের সভাপতি কবি আবু জাফর দিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, সরকারি রাজেন্দ্র কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও নজরুল গবেষক মো. সিরাজুল হক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ.এফ.এম. কাইয়ুম জঙ্গী, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, ফরিদপুর মুসলিম মিশন কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন এবং যশোরের তালবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কবি শাহানাজ পারভীন।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ফরিদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত নজরুলসংগীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তাদের প্রতিভা ও নান্দনিক পরিবেশনা প্রদর্শন করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নজরুলসংগীত বিভাগে প্রথম স্থান অধিকার করে রাজশ্রী রাহা, দ্বিতীয় হয় অর্থি ঘরামী এবং তৃতীয় স্থান লাভ করে সম্প্রীতি নন্দী।
কবিতা আবৃত্তি বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে স্নেহা জারিন। এ ছাড়া অন্বেষা চৌধুরী, হুজাইফা ‘সাম্যবাদী’ কবিতা পরিবেশন করে এবং মো. শাহজাহান মিয়া ‘সিন্ধু’ কবিতা পরিবেশন করে বিজয়ী হয়।
প্রতিযোগিতায় বিশেষ কৃতিত্ব প্রদর্শন করে শেখ ফাহিম আহমেদ, অর্পিতা সরকার, মার্টিনা ইলোরা সরকার এবং নূর মোহাম্মদ নয়ন।
বক্তারা তাদের বক্তব্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদী দর্শন এবং বৈপ্লবিক সাহিত্যকর্ম নতুন প্রজন্মের মাঝে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
তারা বলেন, নজরুলের সাহিত্য ও সংগীত কেবল বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ নয়, বরং সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা।
দিনব্যাপী উৎসবটি ফরিদপুরের সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইইবির ফ্যামিলি লাউঞ্জে জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনা

1

বিএনপির শীর্ষ নেতার ‘ছত্রছায়ায়’ যুবলীগ নেতা মাকসুদের কোটি ট

2

ছাতকের মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষার্থীর বৃ

3

কুমিল্লার কৃতী সন্তান হাবিবুল হক: ন্যায়বিচার ও মানবিকতার দর

4

সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

5

সততা, নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না

6

ছাতকে থানা পুলিশের অভিযানে এক যুবক গ্রেফতার ইয়াবাসহ

7

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

8

নরসিংদীর শিবপুরে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শান্ত আটক!

9

ছাতকে গরু ক্রয়ের এক লক্ষ টাকা, মোবাইল ছিনতাই* ছিনতাইর শিকার

10

ফরিদপুরে বাসচাপায় নিহত ৫ আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, বাড়ত

11

কালীগঞ্জে মরহুম সাইফুল ইসলাম আল মাইজভান্ডারীর স্মরণে মিলাদ ও

12

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে বিআরটিএর ২

13

কৈতক হাসপাতালের জমি নিয়ে দুই নামজারি বাতিল, এসএ খতিয়ানে পুনর

14

নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

15

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ নারীসহ তিন মাদক বিক্র

16

নরসিংদীতে বিদেশি_পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সন

17

মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে মন্ত্রী, সংসদ সদস্য

18

সবুজে ঘেরা বাংলাদেশ বিনির্মাণে সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচ

19

রাজধানীর যেসব এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

20