ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

নরসিংদীতে তিনদিন ব্যাপী জাতীয় ফল ও ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করলেন জেলা প্রশাসক

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা
। ৩০ইং জুন মঙ্গলবার দুপুরে নরসিংদী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান কেয়া।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজিজল হক,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বণিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। স্টলগুলোতে স্থানীয় ও জাতীয় পর্যায়ে উৎপাদিত লটকন, অমৃত সাগর কলা, কাঠাঁল, রামবুটান৷ আমসহ
নানা জাতের পুষ্টিকর ও বিলুপ্তপ্রায় ফল প্রদর্শন করা হয়। ফল চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বছরজুড়ে ফল সংরক্ষণের নানা কৌশল সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি আয়োজিত ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় স্থান পেয়েছে শস্য বিন্যাস পরিবর্তনের মাধ্যমে আবাদ বৃদ্ধি, পারিবারিক পুষ্টি বাগান, ভাসমান বেডে সবজি চাষ, উচ্চমূল্যের ফসল উৎপাদন কৌশল, মাটির স্বাস্থ্য সংরক্ষণ, পলিনেট হাউজ, সমলয় চাষাবাদ এবং আধুনিক কৃষিযন্ত্রসহ মোট ১১টি স্টল।
মেলা পরিদর্শনকালে অতিথিরা পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির প্রসার এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে বেশি করে ফলজ বৃক্ষ রোপণের আহ্বান জানান। আয়োজকদের আশা, এই মেলা কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিতে উৎসাহিত করার পাশাপাশি ফল চাষ ও সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় গ্লোবাল টিভির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

1

সিংড়ায় এসএসসি ফলাফলে শীর্ষে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড ক

2

’ইয়াবা পাচারকারী চক্রের ৪ সদস্য’কে ইয়াবাসহ গ্রেফতার করেছে:

3

মতবিনিময় সভায় গত চার মাসের কাজের বর্ণনা দিলেন - এমপি জসিম উদ

4

ছাতকের আলোচিত ডেভিল স্বপন মিয়া ঢাকায় গ্রেফতার, জেল হাজতে প্র

5

৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস

6

ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে বিদেশি রিভলবার উদ্

7

ফরিদপুরে ৩২ কোটি টাকা ব্যয়ে চার বিদ্যালয়ে ভবন ও বন্যা আশ্রয়ক

8

সিলেট ওসমানী মেডিকেলের সহকারী রেজিস্ট্রার পদে পদায়ন করা হয়েছ

9

ছাতকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে, পাশের হার ৪২. ৯৩ ভাগ

10

রেলিং ভেঙ্গে ঝুলে রয়েছে ট্রাক

11

লিডিং ইউনিভার্সিটি পাবলিক হেলথ সোসাইটির প্রেসিডেন্ট নির্বাচি

12

দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিস্কার করলো ড্যাফোডিল পলিটেকন

13

নরসিংদীর, শিবপুরে তেল কম দেওয়ায় পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হা

14

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

15

ছাতকে অবৈধ বালু উত্তোলনের দায়ে!! ১৫ জনের বিরুদ্ধে মামলা

16

ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

17

সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের শিক্ষার অধিকার নিয়ে গণশুনানি

18

ফরিদপুরে কাভার্ড ভ্যান মাদক, র‍্যাবের জালে আটক।

19

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ছাতক থা

20