ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Oct 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দ

সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতক উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলার নেতৃবৃন্দ। তাঁদের স্বাগত জানান ছাতক উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ। পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা এবং শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস, সহ-সভাপতি রাধাকান্ত সূত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক মনিকাঞ্চন দাশ, পূজা বিষয়ক সম্পাদক রথিশ ঘোষ, জ্যেষ্ঠ সদস্য বাবু শ্রী মোহন্ত দাশ ও বাবু চন্দন কুমার দাশ, সভাপতির সহধর্মিণী মাস্টার নিয়তি রানী দাশ। 

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ছাতক পৌরসভা পূজা উদযাপন কমিটির সভাপতি অরুণ অধিকারী, সাধারণ সম্পাদক দুলন তরফদার, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি কালি দাস পোদ্দার, ছাতক বাজারস্হ শ্রী শ্রী মহাপ্রভু আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক চম্পু দত্ত, মহাপ্রভু আখড়া পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সৌরভ দাস, কৃষ্ণ দাস রায়, সঞ্জয় কর, মিটন লাল রায় ও নিকলেশ দেবনাথসহ পৌরসভা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাতক উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিপ্লব কান্তি তালুকদার বাপ্টু, ডা. কানু প্রিয় দাশ, প্রদীপ রঞ্জন দাশ, নিবারণ গোস্বামী, রতন কুমার দাস, বিধান দে, নেপাল দেবনাথ, প্রদীপ চৌধুরী, পংকজ দত্ত, ডা. রিপন চন্দ্র দাশ, কৃপেশ চন্দ, দীপক দেবনাথ, লিটন দে, দীপংকর দেবনাথ, বসু মালাকার, পরিতোষ দে, পরিমল গোস্বামী, পরিমল পাল, বিধান দাস, লিটন ধর, হরিপদ দাস, সুমন মালাকার, নিরঞ্জন দেবনাথ শশী, সুজিত সূত্রধর, টুকন চন্দ, অবণী সূত্রধর, শংকর সূত্রধর, শংকর দেবনাথ ও অয়ন নাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। 
একই সঙ্গে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আয়োজক কমিটি এবং স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত সহযোগিতা ও সচেতনতার আহ্বান জানান। 
তাঁরা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ছাতকসহ সুনামগঞ্জ জেলার প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ, আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে এবং ধর্মীয় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলনবিলের শাপলা-ঢ্যাপ বিক্রিতে সংসার চলে আব্দুল আলিমের

1

ক্ষুদ্র ব্যবসা, বিশাল সম্ভাবনা: শপআপের হাত ধরে বাংলাদেশের বা

2

সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

3

ছাতকে সদর ৫ নং ওয়ার্ডে কান্দিগাঁও গ্রামে মেম্বার পদপ্রার্থী

4

ভারতেরনকাশ্মীরে নিখোঁজ সৈদেরগাঁও গ্রামের ২ জন সহ তিনজনই বাড়ি

5

ছাতকের দোলারবাজারে বিশ্ব শিক্ষক দিবস পালন ও সহকারী শিক্ষকদ

6

শিবপু‌রে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও ক্

7

নরসিংদীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর শুভ উদ্বোধন

8

সিআইডির গোপন তালিকায় ঢাকার ৪০৮ মাদক গডফাদার

9

ছাতকে ছাহেব বাড়ি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর

10

বিশ্বশান্তির আহ্বানে নিউইয়র্কে আন্তর্জাতিক শান্তি সম্মেলন

11

সরকারি চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটিতে যুক্ত হলেন রাহা

12

ছাতকে লাকেশ্বর দাখিল মাদ্রাসার ফলাফল বিপর্যয়, শিক্ষকদের উপস্

13

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল সভাপতিকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা

14

ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

15

নরসিংদীর পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রত

16

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

17

সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই

18

ফরিদপুরে কালীবাড়ি মন্দিরের কালীমূর্তি চুরি, ছয় দিনে উদ্ধার;

19

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭৯ জন আটক

20