ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

গণভোটের রায় বাস্তবায়ন ও হাদী হত্যার বিচার নিশ্চিত করতে হবে : ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।

নিয়াজ, চট্টগ্রাম প্রতিনিধি 
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে "জান দেব, জুলাই দেব না" প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ লেবার পার্টির ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ৩ জুলাই বিকাল ৪টায় সেগুনবাগিচাস্থ গ্রান্ডতাজ রেষ্টুরেন্টে লেবার পার্টি ঢাকা মহানগর দক্ষিণের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক এআরএম জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান। 
সভায় বক্তব্য রাখেন লেবার পার্টির দফতর সম্পাদক মোঃ মিরাজ খান,  মানিকগঞ্জ জেলা সদস্য সচিব মোঃ আবদুল বাসেত,  মহানগর যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ আলম পাটোয়ারী, গোলাম আজম, মোঃ রাজু বেপারী, মহানগর সদস্য মোঃ শফিকুল ইসলাম, রংপুর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হাসান হাফিজ, শ্যামপুর থানার প্রতিনিধি জুয়েল মাহমুদ, যাত্রাবাড়ী থানার সাধারন সম্পাদক আরমান হোসেন, সদস্য দাউদ হোসাইন, সবুজবাগ থানার প্রতিনিধি  আতিকুল ইসলাম ও ছাত্রমিশনের মহানগর আহবায়ক রায়হান উদ্দিন সনি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের জনগণের অধিকার, ভোটাধিকার, গণতন্ত্র ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা ব্যক্ত করেছে। কিন্তু শহীদদের রক্তের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এখনও অনেক পথ বাকি।
তিনি বলেন, গণভোটে জনগণের যে রায় প্রতিফলিত হয়েছে, তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্র সংস্কার, আইনের শাসন, স্বাধীন বিচারব্যবস্থা, সুশাসন এবং জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার নিশ্চিত করেই জুলাইয়ের চেতনার প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।
ডাঃ ইরান আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া বীর সন্তানদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। বিশেষ করে শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সকল জুলাই শহীদের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
দফতর সম্পাদক মোঃ মিরাজ খান বলেন, লেবার পার্টি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও জনগণমুখী রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করবে। তিনি মাসব্যাপী ঘোষিত কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে এআরএম জাফরুল্লাহ চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা হচ্ছে জনগণের শক্তির কাছে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারে না। এই চেতনা ধারণ করে সংগঠনকে তৃণমূল পর্যন্ত শক্তিশালী করতে হবে এবং জনগণের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
তিনি নেতাকর্মীদের "জান দেব, জুলাই দেব না" এই অঙ্গীকারকে ধারণ করে মাসব্যাপী কর্মসূচি সফল করার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদীয় কমিটির সভাপতি মিলন এমপিকে অভিনন্দন

1

রেলিং ভেঙ্গে ঝুলে রয়েছে ট্রাক

2

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযান, আসামির বিরুদ্ধে রয়েছ

3

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

4

ছাতকে কেন্দ্রীয় শ্মশান ঘাটে ৩৩ তম বর্ষ কালী পূজা অনুষ্ঠিত

5

ব্রাইট মাইন্ড একাডেমির এডমিন মিফতাহুল ফেরদাউস বিরুদ্ধে অপপ্র

6

দাগনভূঞা থানা পুলিশের অভিযানে গ্রেফতার পৌর যুব মহিলালীগের সভ

7

ছাতকে জামায়াতের জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবীতে

8

সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা?-জাহ

9

ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক সংরক্ষিত কাউন্

10

কুমিল্লায় ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

11

ছাতক পৌরসভার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন--পৌর

12

ছাতকে ২০০ বৃক্ষ রোপণ ও বিতরণ করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন

13

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্র, নিয়োগ ও কেনাকাটায়

14

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

15

ছাতকে মিছিল দিতে গিয়ে জনতার হাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দু

16

ঢাকায় ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘সোনার বাংলা প্রাইম এক্সিলেন্স

17

কুমিল্লার বুড়িচংয়ে জরাজীর্ণ বিদ্যালয় ভবন, গাছতলায় চলছে প

18

সম্পত্তি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মোহাম্মদ আইয়

19

ছাতকে যুক্তরাজ্য প্রবাসী ক্রীড়ানুরাগী, ক্রীড়াসংগঠক রাজ্জাককে

20