ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি সভাপতি তপু, সম্পাদক রাফি, সাংগঠনিক রবিউল

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।। 
কুমিল্লায় কর্মরত মাল্টিমিডিয়া গণমাধ্যমকর্মীদের সংগঠন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের ২০২৬-২৭ নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২২শে আগষ্ট) রাতে ঝাউতলা একটি সাংবাদিক কার্যালয়ে অনুষ্ঠিত কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামেরসাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে দৈনিক ভোরের কন্ঠ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি তৌহিদ খন্দকার তপুকে সভাপতি, দৈনিক সময়ের আলোর কুমিল্লা প্রতিনিধিকে মঈন নাসের খান রাফি সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের  কুমিল্লা প্রতিনিধি রবিউল আলম কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। 
কমিটিতে সহ-সভাপতি হয়েছেন এক্সপ্রেস বাংলা রিপোর্টার সাইদুর রহমান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সোনালী নিউজের রিপোর্টার শাইরাজ হোসেন ইউশা,সহ সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আলোকিত পত্রিকার মোহাম্মদ মোতালেব হোসেন, দপ্তর সম্পাদক পদে দৈনিক আজকের খবর পত্রিকার কুমিল্লা প্রতিনিধি আব্দুর রহমান সাইফ। অর্থ সম্পাদক পদে দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার রিপোর্টার সাখাওয়াত হোসেন, প্রচার সম্পাদক পদে কুমিল্লা টুয়েন্টি ফোর টিভির রিপোর্টার সাইদুর রহমান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার রিপোর্টার রাকিবুল হাসান রায়হান দায়িত্ব পেয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আলমগীর হোসেন,ফারুক আজম,  মাসুমুল বারি কায়সার, আব্দুল জলিল, মোঃ সম্রাট খাঁন, সুমন চিশতি, , জহির হোসেন। 
এ ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন শফিউল, মনোয়ার মজুমদার,  সিয়াম, ফরহাদ হোসেন নয়ন, জাহাঙ্গীর আলম, রাহাত হোসেন সহ আরও অনেকে। 
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কুমিল্লার কর্মরত মাল্টিমিডিয়া গণমাধ্যমকর্মীদের পেশাগত স্বার্থ রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংবাদিকতার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

1

ছাতকের চলিতারবাক গ্রামে দু'পক্ষের সংঘর্ষে আহত-৯

2

পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে: সিটিটিসি

3

সোনারগাঁওয়ে চুনা পোড়ানোর কারখানা নিয়ে অভিযোগ, তদন্তের দাবি এ

4

ছাতকে ঐক্যবদ্ধ ছাতক গঠনে প্রস্তুতি সভা অনুষ্টিত

5

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ফরিদপুরে ‘মিট দ্য ডিসি’

6

ধর্মীয় উগ্রবাদ রোধে কার্যকর পদক্ষেপ না নিলে বড় বিপর্যয় আসতে

7

কুমিল্লায় RAW ও Crime Setup-এর ৪ সদস্য গ্রেপ্তার

8

রাজধানীর যেসব এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

9

ছাতকে চুরির মামলার আসামি কে বিশ্বনাথ থেকে পুলিশ গ্রেফতার

10

পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে মজুরি বোর্ড গঠন, সহিংসতায় উত্

11

ছাতকে যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে আলোচনা সভা ১৮ বছরের কম বয়সী

12

ছাতকে ভূমি বিরোধে সংঘর্ষ: বাড়িঘরে হামলা-ভাঙচুর ও দোকান লুটপা

13

সিংড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

14

বুড়িচংয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন গ্রেপ্তার

15

সুনামগঞ্জ সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে আ'লীগ ছাত্রলীগ সহ

16

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

17

গণভোটের রায় বাস্তবায়ন ও হাদী হত্যার বিচার নিশ্চিত করতে হবে :

18

ছাতকে থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেফতার

19

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

20