ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Nov 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

নরসিংদী জেলা পুলিশের অভিযানে গাজা, ইয়াবা,ও সাজাপ্রাপ্ত, পরয়োনাভূক্ত আসামি সহ ৩৬ জন গ্ৰেফতার

আবুনাঈম রিপন :নরসিংদী থেকে :
নরসিংদী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, মাদকদ্রব্য উদ্ধার এবং অপরাধ দমনের লক্ষ্যে 
১২ নভেম্বর ২০২৬ ইং বৃহস্পতিবার,
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ জেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ১৪ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি, বিভিন্ন মামলার এজাহারনামীয় আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত সর্বমোট ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
  জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের পাকুরিয়া বাজার সংলগ্ন আল আমিন বাইক সার্ভিস দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় আব্দুল করিম পাগলা (৬২) নামের এক মাদক কারবারিকে ১২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল করিম মাধবদী থানার চাঁনগাঁও এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ইতিপূর্বে গাঁজা সংক্রান্ত ২৪টি ও ইয়াবা সংক্রান্ত ২টিসহ সর্বমোট ২৬টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শিবপুর থানাধীন পুরানদিয়া এলাকার বাসিন্দা আসিফ ওরফে রাব্বি (২৩) নামের এক মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 রায়পুরা থানাধীন মাহমুদাবাদ সাকিনস্থ লিজা জর্দা ফ্যাক্টরির সামনে পাকা রাস্তায় চেকপোস্ট ডিউটি পালনকালে শ্রী দুলাল রবি দাশ নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে জুতা পলিশের কাজে ব্যবহৃত একটি বক্সের ভেতর থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পৃথক অভিযানে নিরব নামের আরও একজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
 পলাশ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানামূলে ১ জন, সিআর পরোয়ানামূলে ১ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ২ জনসহ সর্বমোট ৪ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
১২ নভেম্বর দুপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নরসিংদী ও শিবপুর মডেল থানা পুলিশের যৌথ সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শিবপুর থানার একটি চাঁদাবাজী মামলার এজাহারনামীয় আসামি মোঃ শফিকুল ইসলাম (৪০) এবং কুষ্টিয়া আদালত কর্তৃক ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাদিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শফিকুল ইসলামের বাড়ি বেলাব থানার বটেশ্বর এলাকায় এবং তার বর্তমান ঠিকানা নরসিংদী সদর থানার ভেলানগর পশ্চিম মানিক রোড এলাকায়। অপরদিকে, সাজাপ্রাপ্ত আসামি হাদিকুল ইসলামের বাড়ি মনোহরদী থানার রামপুর পশ্চিমপাড়া এলাকায়।
নরসিংদী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল এবং অপরাধীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ও অপরাধবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার কালিগঞ্জের শাহীনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

1

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

2

মুগদা থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জন গ্রেফতা

3

ছাতকে এতিম শিশুদের নিয়ে টিম ছাতকের ‘সরাইখানা ফুড ক্যাম্পেইন’

4

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদ

5

ফরিদপুরে কলেজছাত্র জিতু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

6

গেন্ডারিয়ায় হিরোইন ও দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা টেপা ফারুক

7

ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

8

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে র‍্যালি অনুষ্ঠি

9

ছাতকে সদর ৫ নং ওয়ার্ডে কান্দিগাঁও গ্রামে মেম্বার পদপ্রার্থী

10

নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী অভিযানে ১১০পিছ ইয়াবা ট্যাবলেট

11

ছাতকের প্রবাসীদের অংশগ্রহণে যুক্তরাজ্যে বসছে ‘CSA ইউনিয়ন কাপ

12

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

13

এলাকার উন্নয়ন ও শিক্ষার প্রসারে কাজ করতে চান সম্ভাব্য মেম্বা

14

হেলমেট-লাইসেন্স ছাড়াই বাইক চালানো: সিংড়ায় ৪ আরোহীকে জরিমানা

15

ছাতকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে, পাশের হার ৪২. ৯৩ ভাগ

16

খাগড়াছড়ির গুইমারায় ইয়াবাসহ মাদকসেবী আটক, ৩ দিনের বিনাশ্রম কা

17

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

18

কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামে দুই পক্ষের সংঘর্ষে সালিশকার

19

মাদকমুক্ত যুবসমাজ গঠনে সামাজিক আন্দোলনের আহ্বান সভাপতি অ্যাড

20