ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী এক যুবক নিহত, হাসপাতালে পরিবারের কান্নার রোল

সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকে একটি ট্রাকের ধাক্কায় জোবায়ের আহমেদ জয় (২৮) নামে এক সাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। 
রবিবার (২ আগস্ট) বিকেল আনুমানিক ৪ টা ৪৫ মিনিটের  সময় উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও সংলগ্ন ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের ২ নম্বর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়ের আহমেদ জয় নোয়ারাই ইউনিয়নের ২ নং ওয়ার্ড নোয়ারাই-ইসলামপুর গ্রামের মৌলভী. জমির আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোবায়ের আহমেদ জয় নিজ বাড়ি থেকে বাইসাইকেল যোগে ছাতক বাজারের দিকে আসছিলেন। সড়কে একটি  ট্রাক পেছন থেকে এসে তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। 
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে  ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ছাতক থানার এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। 
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

1

ছাতকে ইয়াবাসহ ৩ জন, সাজাপ্রাপ্ত মামলায় ২ জন ও নিয়মিত মামলায়

2

ডপলার রিসার্চের জরিপে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তু

3

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

4

দাম বাড়ার একদিন পরই কমল সোনার দাম, ভরি কত ?

5

নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

6

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৫২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৩

7

বাবার আদর্শ বুকে, মানুষের ভালোবাসায় কৃষ্ণপুর গড়ার প্রত্যয়।

8

ওয়েস্টার্ন নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ৭১ সদ

9

সিংড়ায় ৬৯ টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধবংস

10

মাদ্রাসার এতিম ছাত্রদের সাথে নিয়ে এক টেবিলে দুপুরের খাবার খে

11

রপ্তানি আয়ের ৬৬ কোটি ডলার নিয়ে রহস্য, তদন্তে চার সংস্থা

12

মোরশেদা বেগম বিদ্যালয়ের সভাপতি আসাদুজ্জামান মনির

13

আনন্দপুরের ঐক্যের বার্তা—বাকশীমূল ইউনিয়নের চেয়ারম্যান পদে আল

14

সিংড়ায় সবজির দামে লাগামহীন ঊর্ধ্বগতি, প্রশাসনের নজরদারি দাবি

15

ছাতকে কেন্দ্রীয় শ্মশান ঘাটে ৩৩ তম বর্ষ কালী পূজা অনুষ্ঠিত

16

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

17

নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো

18

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

19

জুলাই জাতীয় বিশেষ সম্মাননা পেলেন আলিফ উদ্দিন রুবেল

20