ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Sep 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার, পাঁচ চিরকুট ঘিরে তদন্ত

মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার 
বরিশাল নগরীর প্যারারা রোডে দৈনিক সমকালের কার্যালয় থেকে পত্রিকাটির সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কার্যালয়ের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তাঁর হাতে লেখা পাঁচটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটগুলোকে গুরুত্ব দিয়ে ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিনের কোনো একসময় পুলক চ্যাটার্জি সমকালের বরিশাল ব্যুরো কার্যালয়ে প্রবেশ করেন। পরে সন্ধ্যার দিকে সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত সুমন চৌধুরী কার্যালয়ে এসে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। বিষয়টি বাড়ির মালিক ও পাশের অফিসের সহকর্মীদের জানানো হলে পুলিশকে খবর দেওয়া হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে তাঁর মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া পাঁচটি চিরকুটের মধ্যে স্ত্রী, কন্যা, ছোট ভাই, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং প্রশাসনের উদ্দেশে বিভিন্ন বার্তা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রশাসনের উদ্দেশে লেখা চিরকুটে নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার কথা উল্লেখ করেছেন পুলক চ্যাটার্জি। সেখানে শারীরিক অসুস্থতা ও দীর্ঘদিনের চিকিৎসার প্রসঙ্গও রয়েছে। পাশাপাশি তাঁর মৃত্যুর পর পরিবারের সদস্যরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও অনুরোধ করেছেন তিনি।

স্ত্রী ও মেয়ের উদ্দেশে লেখা চিরকুটে ক্ষমা চাওয়ার পাশাপাশি মেয়ের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন কথা লিখেছেন। ছোট ভাইকে পরিবারের পাশে থাকার অনুরোধও করেছেন তিনি। এছাড়া সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে স্মৃতিচারণার পাশাপাশি ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন পাওনা এবং দায়িত্বের কথাও উল্লেখ করেছেন বলে জানা গেছে।

বরিশাল মহানগর পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, ঘটনাস্থল থেকে চিরকুট উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পুলক চ্যাটার্জি দৈনিক সমকালের প্রতিষ্ঠালগ্ন থেকে বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের মে মাসে চাকরি থেকে অব্যাহতি পাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে হতাশায় ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনুজানি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে

1

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাতকে আলোচনা সভা, জুলাই যোদ্

2

ছাতকে টিম ছাতকের উদ্যোগে সরাইখানা ফুড ক্যাম্পেইন অনুষ্ঠিত

3

নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: মদ-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, হত্য

4

আত্মকেন্দ্রিকতা নয়, পরোপকারেই আধ্যাত্মিকতার সার্থকতা: সৈয়দ স

5

মানব পাচারকারী চক্রের খপ্পরে পড়ে ৩ যুবক নিখোঁজ *ভারতের কাশ্ম

6

কালজয়ী মরমি গানের স্রষ্টা বাউল সাধক দূর্বিণ শাহের জন্ম শতবা

7

বুড়িচংয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন গ্রেপ্তার

8

সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি

9

শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃ

10

ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

11

নিউইয়র্কের ট্যাক্সির স্টিয়ারিং থেকে কুমিল্লার শিক্ষার আলো

12

জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদারের আহ্বান

13

নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী অভিযানে ১১০পিছ ইয়াবা ট্যাবলেট

14

মানিকগন্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শহীদদের প্রত

15

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

16

ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সুনামগঞ্জ জেলা নেতৃবৃ

17

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

18

চট্টগ্রামের সাংবাদিকতা জগতের প্রবীণ অভিভাবক মইনুদ্দীন কাদেরী

19

আড়ায় ওড়না ঝুলিয়ে শিশুকে ফাঁস দেওয়ার চেষ্টা, ভিডিও ছড়িয়ে পড়ার

20