ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

রামপুরা থানায় সিআইএমএস ফরম পূরণ ও সপ্তাহ ব‍্যাপি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

খন্দকার আনিসুর রহমানঃ সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) ফরম পূরণ সপ্তাহ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রামপুরা থানার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রামপুরা থানার ৫ নম্বর বিট এলাকায় আয়োজিত এ র‍্যালিটি হাজীপাড়া পেট্রোল পাম্প থেকে শুরু হয়ে ৫ নম্বর বিটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তালতলা সুপার মার্কেটে গিয়ে শেষ হয়। 
র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার তৌফিক আহমেদ। র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি)।
সভায় সিআইএমএস ফরম পূরণের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, নাগরিকদের সঠিক তথ্য সংরক্ষণের মাধ্যমে অপরাধ প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সিআইএমএস কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এলাকাবাসীকে নির্ধারিত সময়ের মধ্যে সিআইএমএস ফরম পূরণ করে পুলিশের এ উদ্যোগে সহযোগিতা করার আহ্বান জানান। 
সভায় রামপুরা থানার কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব কামাল আহমেদ দুলু, স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, পুলিশ সদস্য, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ২১ জুলাই থেকে ২৭ জুলাই ২০২৬ পর্যন্ত ‘সিআইএমএস ফরম পূরণ সপ্তাহ’ পালন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

"নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

1

দুলালপুর ভিটিচিনাদীর শফিকুল ইয়াবাসহ আটক, বাড়িতে তল্লাশী কালে

2

সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের শিক্ষার অধিকার নিয়ে গণশুনানি

3

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

4

জালিয়াতি মামলার আসামি, তবুও বহাল তবিয়তে ডেসকোর এমডি, চুক্তি

5

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে দিনব্যাপী পুলিশের যৌথ অভিযান

6

ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার

7

রপ্তানি আয়ের ৬৬ কোটি ডলার নিয়ে রহস্য, তদন্তে চার সংস্থা

8

ফরিদপুরে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৫ পরিবহনকে জরিমানা

9

ফরিদপুরে মিষ্টি খেয়ে ৮ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি

10

নরসিংদী আমদিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে নির্যাতন ক

11

ফরিদপুর প্রতিবন্ধী অধিকারকর্মী বিপ্লব মালে বি-স্ক্যান চেঞ্জম

12

ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বি

13

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

14

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

15

সুনামগঞ্জে ডিআইজি মহোদয়ের দি-বার্ষিক পরিদর্শন

16

ছাতকের প্রবাসীদের অংশগ্রহণে যুক্তরাজ্যে বসছে ‘CSA ইউনিয়ন কাপ

17

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

18

ছাতকে বালু উত্তোলনের ড্রেজার জব্দ, আটক-২

19

সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন

20