ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Nov 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদ লিজন মিয়া তালুকদার

 সেলিম মাহবুব,ছাতকঃ
খুব শীঘ্রই ইউনিয়ন নির্বাচন-সহ স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে-- সরকারের তরফ থেকে এমন ঘোষণার পর সুনামগঞ্জের ছাতক উপজেলার ২ নং নোয়ারাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন ছাতক উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ লিজন মিয়া তালুকদার। তিনি নিজ এলাকার মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার লক্ষ্যে নির্বাচনী মাঠে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছেন, নোয়ারাই ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ লিজন মিয়া তালুকদার। তিনি একজন তরুণ শিক্ষানুরাগী, তরুণ সমাজসেবী, এলাকার উন্নয়নে নিবেদিত ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। তিনি একটি জনসেবামূলক আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার স্বপ্ন নিয়ে কাজ করতে চান।
আদর্শিক সেবা: মানবতার শ্রেষ্ঠ আদর্শ হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে উজ্জীবিত হয়ে, কোনো প্রকার স্বজনপ্রীতি বা বৈষম্য ছাড়া স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে প্রতিটি নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া তাঁর জীবনের প্রধান অঙ্গীকার। ​
নির্বাচনী ভিশন ও অঙ্গীকারে-​প্রার্থী মোহাম্মদ লিজন মিয়া তালুকদার তাঁর ইউনিয়নকে ভবিষ্যৎ পরিকল্পনায় ঢেলে সাজানোর বেশ কিছু লক্ষ্য তুলে ধরেছেন-এলাকার মুরুব্বিদের পরামর্শ, তরুণ প্রজন্মের মেধার উদ্ভাবনী শক্তি এবং যুবকদের কর্মস্পৃহাকে কাজে লাগিয়ে ২নং নোয়ারাই ইউনিয়নকে একটি আধুনিক, স্মার্ট, দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিতামূলক ইউনিয়নে রূপান্তর করা সম্ভব বলে মনে করেন।​ যেখানে থাকবে বৈষম্যহীন সেবাপ্রদান।
কোনো প্রকার স্বজনপ্রীতি বা বৈষম্য ছাড়াই প্রতিটি নাগরিকের দোরগোড়ায় সরকারি সুযোগ-সুবিধা ও সেবা পৌঁছে দেওয়া তার মূল উদ্দেশ্য। নির্বাচন প্রসঙ্গে মোহাম্মদ লিজন মিয়া তালুকদার বলেন, আমি আমার ইউনিয়নের মানুষের সেবক হতে চাই। 
আমি কোনো বিশেষ গোষ্ঠীর নয়, বরং ২নং নোয়ারাই ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।
তিনি আরও বলেন আমি আমার প্রিয় ২নং নোয়ারাই ইউনিয়নকে একটি মডেল, আলোকিত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছি। যেখানে থাকবে সকল জনসাধারণের সমমানজনক অধিকার। 
এই পথচলায় আমি আমার সম্মানিত ইউনিয়ন বাসির দোয়া, ভালবাসা, পরামর্শ, সহযোগিতা ও সমতন প্রত্যাশা করছি।এলাকার সবমহলে সাধারণ ভোটারদের মাঝে তাঁর এই প্রার্থিতা ঘোষণা ও স্বচ্ছ ভাবমূর্তির কারণে ইতিবাচক সাড়া ফেলেছে এবং সবজনের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে বলে স্থানীয় সচেতন মহল মনে করছেন।​

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা হতে চান দুদকের সহকারী পরিচালক

1

সিংড়ার চলনবিলে জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা,পরিষ্কার কর্মসূচি

2

তেজগাঁও ও মতিঝিল বিভাগের পৃথক অভিযানে গ্রেফতার: ১৪১

3

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

4

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

5

দাগনভূঞা রেমিট্যান্স যোদ্ধা ফখরুল ইসলাম কে সংবর্ধনা

6

ছাতকে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার

7

ভূল্লীতে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আহত ৪

8

নরসিংদীর গ্রীন লাইফ (প্রা:)হাসপাতালে মোবাইল কোর্ট। অর্থ দন্ড

9

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নিয়োগ ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগ

10

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল সভাপতিকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা

11

ছাতকে উপজেলা "পরিদর্শন কক্ষ"র উদ্বোধন

12

ময়নামতির ঐতিহাসিক মসজিদ রক্ষায় মোশাররফ হোসেন খান চৌধুরী র আব

13

নরসিংদীর শিবপুরে জাকের পার্টির দাওয়াতী রেলি অনুষ্ঠিত

14

পরিত্যক্ত জমি থেকে জনপদ, ব্রাহ্মণপাড়ায় ‘কলেজপাড়া’র গল্প

15

গদার মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল

16

সিংড়ায় গুটিয়া মহিষমারী সপ্রা বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিত

17

ছাতকের মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষার্থীর বৃ

18

ছাতকে ফোরলেন সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেছেন কলিম উদ্দিন আহ

19

পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফত

20