ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jun 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতক পৌর শহরকে সুন্দর রাখার জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, ৭ টি প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় হয়েছে

সেলিম মাহবুব,ছাতকঃ
সুনামগঞ্জের ছাতক পৌর শহরে দ্বিতীয় দিন ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে পৌর কর্তৃপক্ষ। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৭ টি মামলায় মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার ২৯শে জুন বিকেলে পৌর প্রশাসকের নির্দেশনায় শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন, দখলমুক্ত ও যানজটমুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 
এবঃ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
অভিযানে নেতৃত্ব দেন ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাহিদুল ইসলাম। এসময় তার সাথে ছিলেন ছাতক থানার এসআই শওকত আলী, সুশান্ত আচার্য, ছাতক থানা, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অভিযান চলাকালে শহরের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। পিউরিয়া মিষ্টি ঘর-২০০০/=, ব্রেস্ট বাই-২০০০/=, হাসান স্টোর-২০০০/=, লক্ষন কাচাঁমালের দোকান-২০০০/= আরিফ স্টোর-২০০০/=, আয়না মিয়ার কাচাঁমালের দোকান-১০০০/=, ফলের দোকান-৫০০/= টাকাসহ মোট-এগার হাজার পাচঁশত টাকা জরিমানা আদায় করা হয়। 
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, পৌর শহরের ফুটপাত ও সড়ক জনগণের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। শহরের সৌন্দর্য রক্ষা, যানজট নিরসন এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান। যাতে ফুটপাত দখল না করতে সবার প্রতি আহব্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকের সৈদেরগাঁও পশ্চিম পাড়া জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর

1

সভাপতি কাজী আনু/ সাধারণ সম্পাদক জয়নাল ছাতকে দলিল লেখক সমিতি

2

সুনামগঞ্জ সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে আ'লীগ ছাত্রলীগ সহ

3

কুমিল্লায় RAW ও Crime Setup-এর ৪ সদস্য গ্রেপ্তার

4

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

5

দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিস্কার করলো ড্যাফোডিল পলিটেকন

6

চিকিৎসার জন্য গুয়াংঝুতে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন চীন বিএ

7

লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠ

8

ভিসা ছাড়াই পায়ে হেঁটে হজে যাওয়ার পথে সিংড়ার দিনমজুর দুলাল

9

সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

10

পদত্যাগের ঘোষণার আগেই বহিষ্কার, সালথা উপজেলা আওয়ামী লীগের সভ

11

ছাতকের মোগলপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই একভাই নিহত, একভা

12

ফরিদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে আহত অন্তত ৫০, পা কেটে উদ্ধার ট্

13

ছাতকের পীরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী পীর আশ্রব আলী (চুনু)

14

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাতকে আলোচনা সভা, জুলাই যোদ্

15

মতবিনিময় সভায় গত চার মাসের কাজের বর্ণনা দিলেন - এমপি জসিম উদ

16

বাবার আদর্শে কৃষ্ণপুর গড়ার প্রত্যয় শাহ মোহাম্মদ বুলবুল হোসেন

17

ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু কাজ শে

18

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম-ট্রা

19

গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান

20