ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে জনকল্যাণ সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতক  উপজেলার  সিংচাপইড়  ইউনিয়নের  ইসলামগঞ্জ খাসগাঁও বাজারে সামাজিক সংগঠন জনকল্যাণ সোসাইটি এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং ৮৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২৩ জুলাই ) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহীন আলম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সামাজিক সংগঠক ইকবাল হোসেন ও নোমান আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটস্থ ছাতক সমিতির সাধারণ সম্পাদক ও সমাজসেবক সাদিকুর রহমান সাদিক। বিশেষ অতিথি ছিলেন পালপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাবুর রহমান মোস্তাক। 
প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সমাজসেবক সায়েম আহমদ। এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শেখ ফরহাদ আহমেদ (গাজী মিল্টন), সাংবাদিক উজ্জীবক সুজন তালুকদার, মো. তুরন মিয়া, সাইফুল ইসলাম এবং তরুণ সমাজসেবক কে এম এ বাসিত। স্বাগত বক্তব্য দেন সংগঠনের দায়িত্বশীল কর্মী সুলেমান হোসেন সালমান ও নাইম আহমদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হাফিজ সালেহ উদ্দিন, সাংবাদিক জামিল হোসেন, ব্যবসায়ী জালাল উদ্দিন, মঈনুল রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কান্দিগাঁও এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থী মারুফ আহমদ। 
অনুষ্ঠানের শেষপর্বে অতিথিবৃন্দ তুহিন আহমদকে সভাপতি, ফাহিম আহমদ-কে সাধারণ সম্পাদক ও বিল্লাল আহমদকে সাংগঠনিক সম্পাদক করে সংগঠনের ৮৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে জুলাই যোদ্ধাদের বাড়ির চাবি, চেক ও সেলাই মেশিন দিল ব

1

কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট

2

ফরিদপুরের কামাল ইবনে ইউসুফ স্মৃতি ফুটবল খেলায় বিজয়ীদের মাঝ

3

দশ বছর পাশাপাশি, তবুও অচেনা

4

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযান, আসামির বিরুদ্ধে রয়েছ

5

সুনামগঞ্জে সিলেট রেঞ্জের ডিআইজি'র বার্ষিক পরিদর্শন

6

নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অ

7

নরসিংদী আমদিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে নির্যাতন ক

8

ছাতকে ঐক্যবদ্ধ ছাতক গঠনে প্রস্তুতি সভা অনুষ্টিত

9

ছাতকে ১৩০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ

10

দোয়ারায় কমিটিতে মামাতো বোনের নাম না থাকায় প্রধান শিক্ষক-কে

11

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

12

সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচন

13

ছাতকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ (সিজন-২) এর উদ্বোধনী অনুষ্ঠান

14

জনসচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ সম্ভব: মেয়

15

দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব---

16

কলম ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

17

সম্পত্তি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মোহাম্মদ আইয়

18

ছাতকে চেলানদীর পাড় কেটে বালু উত্তোলন: পরিবেশ অধিদপ্তরের ২৬ জ

19

নেলসন ম্যান্ডেলার জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, আইনজীবী হাবিবুল

20