ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Nov 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে কেন্দ্রীয় শ্মশান ঘাটে ৩৩ তম বর্ষ কালী পূজা অনুষ্ঠিত

সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকে কেন্দ্রীয় শ্মশান ঘাটে শ্রীশ্রী শ্মশান কালী পূজা রবিবার সন্ধ্যা থেকে শুরু হয়। শ্রীশ্রী শ্মশান কালী পূজায় কর্মসূচির মধ্যে রয়েছে শ্রীমদ্ভাগবত পাঠ রাতে, গীতা পাঠ করেন শ্রী শ্রী হিমাদ্রি গোস্বামী মোহর, প্রতিমা স্হাপন রাত-১০ টায়, কীর্তন পালা রাত-১১ টায়, পরিবেশনায় স্হানীয় কীর্তনীয়া, পূজারম্ভ-১২-০১ মিনিট, পুস্পাঞ্জলী প্রদান ভোর-৪ ঘটিকায়, প্রসাদ বিতরণ ভোর-৫ ঘটিকায় অনুষ্ঠিত হবে। এসময় পূজা পরিদর্শন করেন ছাতক পৌরসভার আগামী সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী, তরুন সমাজসেবী মুক্তিযোদ্ধা সন্তান মাহবুব মিয়া, উপজেলা যুবদল নেতা আব্দুল মোনেম মামনুন, জেলা ছাত্রদল নেতা আব্দুল বাকী মুহিত সহ বিভিন্ন প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ প্রমুখ। এসময় শ্রীশ্রী কালী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পলাশ ঘোষ জানান প্রতিবারের মতোই এবারেও মায়ের পূজা পালন করছি আগামীতে আরও ব্যাপকহারে করবো সবার দেশি-বিদেশী সবার সহযোগিতা নিয়ে। এছাড়া কেন্দ্রীয় শ্মশান ঘাট কমিটিকে আমরা অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। আলোকময় দীপাবলি উৎসব  অশুভশক্তি বিনাশকারী-অর্চনা-প্রার্থনা, গীতাপাঠ, কীর্তনের মধ্যে দিয়ে সনাতন ধর্মালম্বীদের এ শ্যামা পূজা উদযাপন অনুষ্ঠিত হয়েছে। ভক্তবৃন্দ সহ দীপাবলিতে অনেক হিন্দু ধর্মাবলম্বী এ শ্যামা পূজায় অংশগ্রহণ করে। এবারের শ্মশান ঘাটে আধুনিকায়ন করা হয়েছে। শ্মশান ঘাটে সিসি ক্যামেরাদ্বারা পর্যবেক্ষণ ও আধুনিক বাথরুম ও পাকরুমসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ চলমান।  স্হানীয় সংসদ সদস্য জনাব কলিম উদ্দিন আহমেদ মিলন আমাদের কে তার সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দিয়েছেন বলে জানান কালী পূজা উদযাপন পরিষদের ও শ্মশান ঘাট পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি বিজয় পোদ্দার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থ মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে এমপি কলিম উদ্দ

1

ছাতকের চলিতারবাক গ্রামে দু'পক্ষের সংঘর্ষে আহত-৯

2

বন্যাকবলিত মানুষের পাশে মানবতার হাত বাড়াল সৈয়দ মইনুদ্দীন আ

3

ছাতকে ইয়াবাসহ গ্রেপ্তার ১, ওয়ারেন্টভুক্ত গ্রেফতার ২

4

সিংড়ায় বিলদহর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

5

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা শাখার মাসিক

6

ফরিদপুরে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৫ পরিবহনকে জরিমানা

7

ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমা

8

ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২

9

দোয়ারায় কমিটিতে মামাতো বোনের নাম না থাকায় প্রধান শিক্ষক-কে

10

ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শন, মতবিনিময় সভায় কলিম উদ্দিন আহম

11

সবুজে ঘেরা বাংলাদেশ বিনির্মাণে সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচ

12

বিজিবির বিশেষ অভিযানে ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে ভারতীয় মদ উদ

13

ফরিদপুরে বদলি নিয়ে ‘খেলা’, একই পদে একই অফিসে দুই কর্মচারী।

14

ছাতকে ভূমি বিরোধে সংঘর্ষ: বাড়িঘরে হামলা-ভাঙচুর ও দোকান লুটপা

15

মানবিক সংগঠন "সাহায্যের ঠিকানা সেবা সংগঠনের মিলন মেলা অনুষ্

16

আফতাব নগরে ব্যবসায়ী লোকমানের ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তারে

17

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

18

সংসদীয় কমিটির সভাপতি মিলন এমপিকে অভিনন্দন

19

৫ বছর ধরে কর্মরত ছাতকে ৪০ জন শ্রমিক-কে কারখানার গেট থেকে ফির

20