ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইইবির ফ্যামিলি লাউঞ্জে জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বিশেষ প্রতিনিধি
ঘটনার পর ১৬ আগস্ট সন্ধ্যায় একটি শালিসের উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন প্রকৌশলী রনি। তাঁর দাবি, সেখানে শোয়েব বাঁশরী হাবলুকে বিচারকার্যে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রকৌশলী ফজলে রাব্বী রনি। একই সঙ্গে তিনি পক্ষপাতের আশঙ্কা রয়েছে—এমন কোনো শালিস বাতিল করে স্বাধীন ও নিরপেক্ষ জ্যেষ্ঠ প্রকৌশলীদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর ইআরসি ফ্যামিলি লাউঞ্জে পরিবারসহ এক জ্যেষ্ঠ প্রকৌশলীকে গালিগালাজ, লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রকৌশলী সমাজে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। ভুক্তভোগী প্রকৌশলী ফজলে রাব্বী রনি (FIEB-14400) আইইবি ঢাকা সেন্টারের কাউন্সিল মেম্বার বলে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে ফ্যামিলি লাউঞ্জে গেলে সেখানে নজরুল ইসলাম নামের এক ব্যক্তি রনির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। রনি নিজের পরিচয় দেওয়ার পরও পরিস্থিতির উন্নতি হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে নজরুল ইসলাম তাঁকে হুমকি দেন বলে অভিযোগ করেছেন রনি। একপর্যায়ে কুয়েটের সুজাউদ্দিন সুজন নামের আরেক ব্যক্তিও সেখানে যোগ দিয়ে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দেন বলে অভিযোগে বলা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগে আরও বলা হয়েছে, নজরুল ইসলাম নিজেকে এ্যাবের সদস্য সচিব শোয়েব বাঁশরী হাবলুর ঘনিষ্ঠজন ও ‘গুরু’ হিসেবে পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তিনি নাকি দাবি করেন, হাবলু তাঁর কথায় ওঠাবসা করেন। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

রনির আরও অভিযোগ, ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তাঁর বিচারপ্রার্থনার পোস্ট মুছে ফেলার জন্য শাহাদাত মাছুম নামের এক ব্যক্তির মাধ্যমে চাপ ও হুমকি দেওয়া হচ্ছে। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ভুক্তভোগী প্রকৌশলীর দাবি, দীর্ঘদিন ধরে পেশাজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার পরও পরিবারসহ এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া অত্যন্ত উদ্বেগজনক। তাঁর ও পরিবারের নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে বলে তিনি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে নজরুল ইসলাম, সুজাউদ্দিন সুজন, শোয়েব বাঁশরী হাবলু ও শাহাদাত মাছুমের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

একটি পেশাজীবী সংগঠনের পারিবারিক পরিসরে এমন অভিযোগের ঘটনায় প্রকৌশলী সমাজের অনেকে বলছেন, অভিযোগ সত্য হলে তা শুধু ব্যক্তিগত বিরোধের বিষয় নয়; বরং প্রতিষ্ঠানের নিরাপদ পরিবেশ, সাংগঠনিক শৃঙ্খলা ও পেশাজীবীদের মর্যাদার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়াই এখন সবচেয়ে জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরী

1

⁠কুমিল্লায় ৪৫ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩৪, উদ্ধার ১৩,৯৫৮ ইয়া

2

ছাতকের পাগল হাসান চত্বরে হাজী কাঁচা মিয়া প্যালেসে বনফুলের নত

3

কুমিল্লার মোহাম্মদ মাসুদ: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় সাহস, দূর

4

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৫২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৩

5

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

6

বদলে যাওয়া ক্যাম্পাস

7

নিউইয়র্কের ট্যাক্সির স্টিয়ারিং থেকে কুমিল্লার শিক্ষার আলো

8

ছাতকে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও

9

ফরিদপুরে শ্রমিক লীগ নেতা হাকিম কে গ্রেফতার ও তাঁর দুর্নীতির

10

নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলা

11

ছাতকে পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১ জ

12

হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা দ্বি বার্ষিক সম্মেলন অন

13

ছাতকের মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষার্থীর বৃ

14

ডপলার রিসার্চের জরিপে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তু

15

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

16

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে দিনব্যাপী পুলিশের যৌথ অভিযান

17

কুমিল্লায় RAW ও Crime Setup-এর ৪ সদস্য গ্রেপ্তার

18

ছাতকের সৈদেরগাঁও সড়ক উন্নয়ন ও বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসনের

19

সিংড়ায় দুর্গাপূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী কামরুল, বিতরণ ১০

20