ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

মো. শাহজাহান বাশার

কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক দুটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ৬৪ বিজিবির আওতাধীন হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল হ্নীলা কাস্টমস ঘাটসংলগ্ন শ্মশানঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন রাত ২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬৪ বিজিবির আওতাধীন হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল জনৈক লালুর মৎস্যঘের এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় আরও ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দুটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হলেও বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তিনি বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধেও বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা দ্বি বার্ষিক সম্মেলন অন

1

ছাতকে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, মোবাইল কোর্টে ৬ জনের স

2

সুপ্রিম কোর্টের আইনজীবী মইনুল ইসলামের মেয়ে মাইশা ইসলামের lAL

3

নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও প

4

শেয়ার দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিচারের দাবিতে

5

ছাতকে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, ব্যাংকার ধীরাজ দা আর নেই, বিভ

6

কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি সভাপতি

7

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রথীন্দ্রনাথ দত্ত, অসহায় মানুষের

8

ছাতকে এএফডির প্রতিনিধি দলের প্রকল্প পরিদর্শন

9

ছাতকে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

10

সিংড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

11

রপ্তানি আয়ের ৬৬ কোটি ডলার নিয়ে রহস্য, তদন্তে চার সংস্থা

12

সিংড়ায় গুটিয়া মহিষমারী সপ্রা বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিত

13

ছাতকে আইনশৃঙ্খলা সভায় --এমপি মিলন মাদক, চোরাচালান ও বালু বন্

14

জিয়া উদ্যানের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

15

শিবপু‌রে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও ক্

16

চিকিৎসার জন্য গুয়াংঝুতে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন চীন বিএ

17

কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান কোন পথে

18

আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

19

নরসিংদীর শিবপুরে বিধবা নারীকে সংঘবদ্ধ গণধ'র্ষণের অ'ভিযোগ ৪ জ

20