ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Sep 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে গরু ক্রয়ের এক লক্ষ টাকা, মোবাইল ছিনতাই* ছিনতাইর শিকার মাসুক মিয়া হাসপাতালে ভর্তি

সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকে মাসুক মিয়া নামে এক ব্যাক্তিকে মারপিট করে এক লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারী দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। আহত মাসুক মিয়াকে প্রথমে ছাতক হাসপাতালে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সন্ধ্যা অনুমান ৭.০০  ঘটিকার সময় এ ঘটনা ঘটেছে নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের মো.মদরিছ আলীর বাড়ি সংলগ্ন রাস্তায়। ছিনতাইয়ের শিকার মাসুক মিয়া নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত মুসলিম আলীর ছেলে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
অভিযোগ সুত্রে জানাগেছে, প্রতিপক্ষের লোকজনের সাথে বাদির মামলা সংক্রান্ত বিরোধ রয়েছে। এজন্য প্রতিপক্ষের লোকজন রাস্তায় একা পেয়ে পরিকল্পিতভাবে হামলা করে তাকে আহত করার পর সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে।
মাসুক মিয়া দোয়ারাবাজার  উপজেলার বালিউরা বাজারে যান একটি গরু ক্রয় করতে। গরু ক্র‍য় করতে না পেরে টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। 
সন্ধ্যায় ঘটনাস্থলে পৌছামাত্র পরিকল্পিতভাবে ৬ জন লোক রাস্তায় তার গতিরোধ করে তাকে মারপিট শুরু করে দেয় বলে জানান অভিযোগ সূত্রে। এতে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় তার কাছ থেকে এক লক্ষ টাকা ছিনিয়ে নেয় প্রতিপক্ষের লোকজন।  
এ ঘটনায় আহত মাসুক মিয়া-কে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরে ডাক্তার রেফার্ড করেন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের সরকুম আলীর ছেলে সমুজ আলী এবং সমুজ আলীর ছেলে রাকিব আলী, উসমত আলী, সাকিব আলী, আনফর আলীর ছেলে আলফু মিয়া ও ফিরোজ আলীর ছেলে রাসুম মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেলিং ভেঙ্গে ঝুলে রয়েছে ট্রাক

1

বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার: তিন

2

আত্মকেন্দ্রিকতা নয়, পরোপকারেই আধ্যাত্মিকতার সার্থকতা: সৈয়দ স

3

বদলে যাওয়া ক্যাম্পাস

4

নরসিংদীতে বিদেশি_পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সন

5

ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার

6

কুমিল্লায় সাঁড়াশি অভিযানে এক রাতে আটক ২৯৯, ১৫৯ জনের বিরুদ্ধে

7

আনন্দপুরের ঐক্যের বার্তা—বাকশীমূল ইউনিয়নের চেয়ারম্যান পদে আল

8

দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিস্কার করলো ড্যাফোডিল পলিটেকন

9

ছাতকে উপজেলা "পরিদর্শন কক্ষ"র উদ্বোধন

10

পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফত

11

গ্যাসের তীব্র সংকটের মধ্যেই তিতাসের এমডির বিরুদ্ধে হাজার কোট

12

গোপালগঞ্জে মাদ্রাসা শিশু ছাত্রীকে ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা অ

13

রামপুরা থানায় সিআইএমএস ফরম পূরণ ও সপ্তাহ ব‍্যাপি বর্ণাঢ্য র

14

ওয়ারী থানা ছাত্রদলের সভাপতি আমজাদ,সাধারণ সম্পাদক মান্নান

15

ছাতকে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত আপন দুই ভাই

16

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

17

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

18

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি

19

ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু কাজ শে

20