ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন গনেশপুরের রুহি

সেলিম মাহবুব, ছাতকঃপরিবারের অভাব-অনটন আর জীবন সংগ্রাম যাকে দমাতে পারেনি, তেমনই পল্লী গ্রামের এক অদম্য মেধার নাম রুহি বেগম। সুনামগঞ্জের হাওর অঞ্চলের অনিশ্চিত জীবন ও চরম আর্থিক অনিশ্চয়তাকে জয় করে সুনামগঞ্জ উইমেন্স মহিলা কলেজ থেকে উচ্চশিক্ষার জন্য প্রায় ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক স্কলারশিপ অর্জন করেছেন তিনি।
​রুহি সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণেশপুর গ্রামের আব্দুল কাদিরের ছোট মেয়ে। জীবিকার তাগিদে আব্দুল কাদির সুরমা ও চেলা নদীতে নৌকা নিয়ে চা বিক্রি করেন। ভাসমান এই চায়ের দোকান থেকে অর্জিত স্বল্প আয় দিয়েই চলত তাঁর সংসার ও মেয়ের পড়াশোনার খরচ। অভাব তার নিত্যসঙ্গী হলেও মেয়ের পড়ার স্বপ্নের পথে কখনো বাঁধ সাধেননি তিনি; বরং নিজের সর্বস্ব দিয়ে উদ্বুদ্ধ করেছেন।
​বাবার এই আত্মত্যাগ ও কষ্টের প্রতিদান হিসেবে রুহি অর্জন করেছেন আন্তর্জাতিক পর্যায়ের এই মর্যাদাপূর্ণ স্কলারশিপ। তাঁর এই আন্তর্জাতিক স্বীকৃতি সুনামগঞ্জের ছাতক উপজেলা ছাড়িয়ে পুরো দেশের জন্য এক অনন্য গৌরব বয়ে এনেছে।
​এ বিষয়ে রুহির বাবা আব্দুল কাদির আবেগপ্লুত হয়ে জানান, প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত নদীপথে চা বিক্রি করে সংসার চালানো এবং পড়ালেখার খরচ যোগানো অত্যন্ত কঠিন ছিল। কিন্তু মেয়ের ইচ্ছা ও মেধার ওপর তাঁর পূর্ণ বিশ্বাস ছিল। আজ মেয়ের এই অর্জনে তাঁর জীবনের সব কষ্ট ও বেদনা সার্থক হয়েছে।
​স্থানীয়রা জানান, দারিদ্র্যকে জয় করে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে রুহির এই সাফল্য কেবল তাঁর পরিবারের নয়, বরং পুরো অঞ্চলের তরুণ সমাজের জন্য এক বিরাট অনুপ্রেরণা। সুযোগ পেলে মেধা যে সব বাধা অতিক্রম করে নিজের পথ তৈরি করে নিতে পারে, রুহি সেটিই প্রমাণ করে দেখালেন।
​তাঁর এই অর্জনে শুভকামনা জানিয়েছেন শিক্ষক, সুশীল সমাজ ও এলাকার সাধারণ মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

1

কুমিল্লা দাউদকান্দিতে পিকআপে মিললো ১৩ হাজার ৬৮৫ ইয়াবা, গ্রেপ

2

একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

3

’ইয়াবা পাচারকারী চক্রের ৪ সদস্য’কে ইয়াবাসহ গ্রেফতার করেছে:

4

ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনম

5

রাজধানীর যেসব এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

6

ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার গ্রেফতার-৭

7

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযান, আসামির বিরুদ্ধে রয়েছ

8

বালিয়াডাঙ্গীতে মাদকসহ ইউপি সদস্য আটক।

9

শ্রেয়াস গোল্ডেন এ প্লাস পেয়ে প্রকৌশলী হতে আগ্রহী

10

কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি সভাপতি

11

ছাতকে পর্তুগাল প্রবাসী আলহাজ্ব ক্বারী কবির আহমদ কে চরেরবন্দ

12

হাত পা বেঁধে চিত্রনায়িকা ’কে নির্যাতনের অভিযোগ আসিয়ান সিটির

13

কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কর্মপরিকল্পনা ও

14

উচ্চ বেতনের চাকরির প্রলোভনে নারী পাচারের চক্রের মূলহোতাকে গ্

15

সুনামগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

16

ওয়ারী থানা ছাত্রদলের সভাপতি আমজাদ,সাধারণ সম্পাদক মান্নান

17

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

18

সিংড়ায় এমপি আনোয়ারুল ইসলাম আনুর নির্দেশনায় বাঁশের সাঁকো

19

সিংড়ায় ৩টি বাঁশের সৌঁতিজাল অপসারণ

20