ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিজ গ্রামবাসীর সঙ্গে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মনসুর আলীর মতবিনিময়

সেলিম মাহবুব,ছাতকঃ
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ মনসুর আলী নিজ গ্রামের সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বুধবার (১২ আগস্ট) রাতে সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও গ্রামে তার নিজ বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
এতে গ্রামের প্রবীণ মুরব্বি, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৈয়দ মনসুর আলীকে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে এগিয়ে নিতে নিজ গ্রামবাসীর ঐক্যবদ্ধ সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
তারা বলেন, সৈয়দ মনসুর আলী দীর্ঘদিন ধরে সততার সঙ্গে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছেন।
মতবিনিময় সভায় গ্রামবাসীর পক্ষে বক্তব্য দেন সৈয়দ মোউসুফ আলী, ব্যাংকার আব্দুর রউফ, আকিল মাহমদ, সাজ্জাদ আলী তালুকদার, আজমত আলী, ছালিম উল্লাহ, আরশ আলী তালুকদার, শেখ আলকাব আলী, গয়াছ মিয়া তালুকদার, নুর মিয়া, মনির উদ্দিন ও আবুল বশরসহ অনেকে।
বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৈয়দ মনসুর আলীর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা করেন এবং তার প্রতি সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে আজকের মতবিনিময় সভায় যারা উপস্থিত হতে পারেননি, তাদেরও সৈয়দ মনসুর আলীর প্রতি একাত্মতা ও সমর্থন জানানোর আহ্বান জানান।
সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ মনসুর আলী তার বক্তব্যে বলেন, “আমি সৈদেরগাঁও গ্রামের সন্তান। আপনাদের সহযোগিতা সবসময় পেয়েছি। আপনাদের ভালোবাসা ও সহযোগিতার কারণেই আজ এতটুকু এগিয়ে আসতে পেরেছি। ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা ও পরামর্শ নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে চাই।”
তিনি বলেন, “আমার লক্ষ্য হচ্ছে অবহেলিত সিংচাপইড় ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষাব্যবস্থার উন্নতি এবং অবহেলিত ইউনিয়ন পরিষদ ভবনের পরিবর্তে আধুনিক ভবন নির্মাণসহ সব ক্ষেত্রে উন্নয়ন করা। দলের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে জনগণের চেয়ারম্যান হিসেবে কাজ করতে চাই।
সৈয়দ মনসুর আলী আরও বলেন, আমি দলীয় সমর্থন  প্রত্যাশা করছি আমার বিশ্বাস দল আমাকেই মূল্যায়ন করবে।”পরিশেষে তিনি সৈদেরগাঁও গ্রামের মানুষের পাশাপাশি সিংচাপইড় ইউনিয়নের ২১ গ্রামের সর্বস্তরের জনসাধারণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
এদিকে গ্রামবাসীর সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সৈদেরগাঁও যুবসমাজ জানায়, আগামী নির্বাচনে ইউনিয়নের প্রতিটি গ্রামে গ্রামে সবার সঙ্গে যোগাযোগ রেখে নির্বাচনী মাঠে তারা শক্তিশালী ভূমিকা রাখবে। পরিশেষে নতুনপাড়া জামে মসজিদের ইমাম আবুল হাসনাতের মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে জালালিয়া কামিল মাদ্রাসায় ছাত্র সংসদের কমিটি গঠন, ভিপি

1

ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সুনামগঞ্জ জেলা নেতৃবৃ

2

নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্

3

মাদকমুক্ত যুবসমাজ গঠনে সামাজিক আন্দোলনের আহ্বান সভাপতি অ্যাড

4

গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান

5

দৈনিক জনতার মতামতের আইটি সম্পাদক ইনজামামুল হকের জন্মদিন

6

ওয়েস্টার্ন নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ৭১ সদ

7

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নিয়োগ ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগ

8

শেয়ার দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিচারের দাবিতে

9

ছাতকে থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেফতার

10

⁠কুমিল্লায় ৪৫ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩৪, উদ্ধার ১৩,৯৫৮ ইয়া

11

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

12

প্রবাসের আয় দিয়ে নিজ এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছেন মোশাররফ খান

13

ছাতকে এক শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

14

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

15

ছাতকে এসএসসি-তে জিপিএ-৫ পেয়েছে মেধাবী শিক্ষার্থী অপি

16

সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন

17

নরসিংদীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর শুভ উদ্বোধন

18

ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অন

19

সিংড়ায় জবাই করা ৫০ বক উদ্ধার, ৫ জনকে জেল-জরিমানা

20