ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Sep 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকের জাহিদপুর উইমেন্স কলেজে নবীন বরণ অনুষ্ঠান ও অরিয়েন্টেশন

সেলিম মাহবুব,ছাতকঃ
আলোকিত হও সুশিক্ষায়, বিকশিত হও মানবসেবায় এই আদর্শকে ধারণ করে সুনামগঞ্জের ছাতক উপজেলার নারী শিক্ষার উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান জাহিদপুর উইমেন্স কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশের শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হলরুমে অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কলেজের শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ সৃষ্টি হয়।

জাহিদপুর উইমেন্স কলেজের প্রতিষ্ঠাতা-উদ্যোক্তা ও অধ্যক্ষ ছানাওর আলী কয়েছের সভাপতিত্বে এবং কলেজ কমিটির সভাপতি ছাদিকুর রহমান ছাদিক এবং  প্রভাষক এ কে এম দিলোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিমুল পাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহি উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলার পালপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোস্তাবুর রহমান, চন্দন মিয়া- সৈয়দুন কলেজের অধ্যক্ষ জিয়াউর রহমান, সাবেক পুলিশ কর্মকর্তা মো.আহবাব মিয়া, জাহিদপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল হক, পূবালী ব্যাংক লিমিটেড গোবিন্দগঞ্জ শাখার ব্যবস্থাপনা পরিচালক অটল মৈত্র, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক হিসাবনরক্ষন কর্মকর্তা শুকু রঞ্জন চন্দ, কানাডা প্রবাসী ও সাহিত্যিক নুরুল ইসলাম, জনতা ডিগ্রি কলেজ মঈনপুরের সহকারী অধ্যাপক রুহুল করিম শিবলু, ঝিগলী স্কুল অ্যান্ড কলেজের আইসিটি প্রভাষক সেবুল আহমেদ, পালপুর স্কুল অ্যান্ড কলেজের বাংলা প্রভাষক ফারজানা ইয়াসমিন, মুন্সিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, জাহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, শাল্লার ব্যবসায়ী ও সমাজসেবী রানা হাসান, কলেজের দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ কমর আলীর সন্তান হাসান আলী, রাজনীতিবিদ, সমাজকর্মী গোলাম কিবরিয়া, সমাজকর্মী আনছার আলী, আলী আহমদ শিলু।

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন বাংলা বিভাগের প্রভাষক এম রোমান উদ্দিন ও ইসলামি  শিক্ষা বিভাগের প্রভাষক মাওলানা বেলাল আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী মোছা.নাঈমা আক্তার হেনা ও  ইসলামিক সংগীত পরিবেশন করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী মোছা.নিলুফা বেগম।

ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য দেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোছা. মুহেনা বেগম, মোছা. রিনা বেগম ও মোছা. সাবিনা আক্তার এবং এইচএসসি ফলপ্রার্থী মোছা. ইভা আক্তার শুভা। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীর প্রতাপ রায় জিপিএ-৫ পেয়ে চিপ ডিজাইনিং ইঞ্জিনিয়ার হতে আগ্

1

সামাজিক যোগাযোগমাধ্যম: তথ্যের স্বাধীনতা নাকি গুজবের কারখানা?

2

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিংড়ার ২১০ প্রাথমিক বিদ্যা

3

ছাতকে নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা পালনের লক্ষে উপজেলা প্রশ

4

মাদকবিরোধী অভিযানে রাণীশংকৈলে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারা

5

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

6

নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্র

7

ময়নামতির ঐতিহাসিক মসজিদ রক্ষায় মোশাররফ হোসেন খান চৌধুরী র আব

8

ছাতকে সদর ৫ নং ওয়ার্ডে কান্দিগাঁও গ্রামে মেম্বার পদপ্রার্থী

9

নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অ

10

সওজের জমিতে দখল, ফরিদপুর মেডিকেল কলেজ এলাকায় উচ্ছেদ অভিযান।

11

চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন অন্বেষণে বিদেশি গণমাধ্

12

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

13

নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলা

14

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নিয়োগ ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগ

15

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

16

দৈনিক ঢাকা বার্তা২৪-এর বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন

17

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত দোয়ারাবাজার থানার আব্দু

18

দাগনভূঞা থানা পুলিশের অভিযানে গ্রেফতার পৌর যুব মহিলালীগের সভ

19

ছাতকে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও

20