ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

২৪ ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে: ---- সিংড়ায় উপপরিচালক আব্দুস সালাম

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, আধুনিক শিক্ষা উপকরণ সরবরাহ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য সরকার প্রায় ৪২ হাজার কোটি টাকার একটি বিশাল প্রকল্প অনুমোদন করেছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপপরিচালক মো. আব্দুস সালাম।

​তিনি আরও জানান, বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই আগামী ২৪ ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীরা যেন নতুন বই পেতে পারে, সে লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

​বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এক ‘মা সমাবেশ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​নিজের শৈশবের স্মৃতিচারণ করে উপপরিচালক বলেন, "ডাহিয়া আমার নিজ গ্রাম ও জন্মস্থান। এখানে আমার শৈশব কেটেছে। এই প্রাথমিক বিদ্যালয়ের মাটির ঘরে আমরা পড়ালেখা করেছি। আজ সেই মাটির ঘর নেই, প্রতিষ্ঠানের অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষার্থীরা এখন পাকা ভবনে পড়ালেখা ও উন্নত মানের ওয়াশ ব্লক ব্যবহারের সুযোগ পাচ্ছে। এখন শুধু প্রয়োজন তাদের নিয়মিত স্কুলে পাঠানো।"

​মায়ের উদ্দেশ্যে তিনি বলেন, "সন্তানকে নিয়ে শুধু বড় স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে। স্বপ্ন যত বড় হবে, পরিশ্রমও তত বেশি করতে হবে। ভোরবেলায় ঘুম থেকে ওঠার সময় সন্তানকেও ডেকে তুলবেন।" এছাড়া পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা না করালে ছেলে-মেয়েদের মেধা বিকশিত হয় না উল্লেখ করে তিনি অভিভাবকদের তাদের নিয়মিত খেলাধুলায় উৎসাহ দেওয়ার পরামর্শ দেন।

​ডাহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শামীম রেজার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল আলমের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোফরান হালিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল বাশার শামসুজ্জামান, সিংড়ার পিটিআই-এর ইন্সট্রাক্টর মো. আব্দুল মতিন এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম মণ্ডল প্রমুখ।

​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। বক্তারা এ সময় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বর্তমান চ্যালেঞ্জ এবং সম্ভাবনার নানা দিক নিয়ে আলোকপাত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুজবে নির্ঘুম রাত কেটেছে সাভারবাসীর

1

তিতাসের হাই-প্রেসার লাইনে অবৈধ গ্যাস সংযোগ, দুই জমির মালিক গ

2

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

3

সংসদীয় কমিটির সভাপতি মিলন এমপিকে অভিনন্দন

4

মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে

5

বিজিবির বিশেষ অভিযানে ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে ভারতীয় মদ উদ

6

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

7

পলাশে মনি হত্যা: এক বছর পর ২ জন গ্রেপ্তার, ধরাছোঁয়ার বাইরে র

8

শেয়ার দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিচারের দাবিতে

9

নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ দায়িত্ববোধের এক অনন্য

10

ছাতকে এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শনে উপজেলা নির্বাহ

11

হিফয সম্পন্ন ও হিফযে ছবক প্রদান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মা

12

মিজানুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন সাবেক কেন্দ

13

প্রবাসী আনোয়ার মিয়ার অর্থায়নে সিংচাপইড় ইউপি কার্যালয়ে স্টিল

14

ফরিদপুর প্রতিবন্ধী অধিকারকর্মী বিপ্লব মালে বি-স্ক্যান চেঞ্জম

15

সওজের জমিতে দখল, ফরিদপুর মেডিকেল কলেজ এলাকায় উচ্ছেদ অভিযান।

16

ছাতকে সাবেক ছাত্রদল নেতা সৈয়দ মেহেদীর জন্মদিন পালন

17

চলনবিলে নৌকা বাইচ–২০২৬: স্থান পরিদর্শনে নাটোরের ডিসি

18

ছাতকে ২৬৬ কোটি টাকার উন্নয়ন কাজ পরিদর্শনে এমপি মিলন

19

অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক পরিবারের পাশে সিংড়া উপজেলা প্রশাসন

20