সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আয়োজনে শুক্রবার "জ্ঞানদ্বীপ" প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৬ টি  কেন্দ্রে  উপজেলার ১৮৫  টি প্রাথমিক বিদ্যালয় ও ৫ টি কিন্ডার গার্টেনের মোট ৩০২৫ জন ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে। 

সকাল সাড়ে ১০ টা থেকে উপজেলার গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ, ছাতক জালালিয়া কামিল মাদ্রাসা, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাউয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কৈতক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ মেধবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক  সাংগঠনিক সম্পাদক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক আহমদ, ছাতক উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, ছাতক জালালিয়া কামিল মাদ্রসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম প্রমুখ নেতৃবৃন্দ।

পরীক্ষা কেন্দ্রে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী  শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, অভিভাবকসহ, কেন্দ্র সচিবগণ  উপস্থিত ছিলেন।