ছাতক প্রতিনিধিঃ
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, ছাতক পৌর শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কলি তালুকদার আরতি ও সদস্য সচিব শ্রী বিমল বণিক স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুমোদিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে শ্রী সৌরভ রঞ্জন দাসকে এবং সদস্য সচিব করা হয়েছে দুলাল মণ্ডলকে।
কমিটির অন্য সদস্যরা হলেন বিশ্বজিৎ ঘোষ, অঞ্জন দাস, বিজয় সিংহ, প্রদীপ কুমার দাস (সুইট), বিশ্বজিৎ গোস্বামী, অমিত দাস, সুজন দেবনাথ, অজয় রায় ও শিশির আচার্য।
অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, আগামী ৯০ দিনের মধ্যে পৌর ওয়ার্ড কমিটি গঠন সম্পন্ন করে গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী তিন মাসের মধ্যে উপজেলা সম্মেলনের মাধ্যমে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিকে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে রূপান্তরের কার্যক্রম গ্রহণ করতে হবে।
এ ছাড়া সংগঠনের সাংগঠনিক সিদ্ধান্ত ও কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।