সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকে এই প্রথমবারের মতো ছাতক টেকনিশিয়ান সংগঠন'র উদ্যোগে বনভোজন-২৬ পালন করা হয়। ছাতক টেকনিশিয়ান সংগঠন সকালে ছাতক হইতে জাফলং এর উদ্দেশ্যে রওয়ানা হয়। তারা বলেন তাদের সংগঠনের মূল মন্ত্র হলো দক্ষতা, প্রযুক্তি, সেবা ও নিরপত্তা।
তাদের শ্লোগান হলো একতাই শক্তি-- দক্ষতা নিজের সম্পদ, দক্ষ ব্যাক্তি দেশের সম্পদ। বক্তারা আরও বলেন আগামীতে বিভিন্ন প্রোগ্রাম আমরা সফল ভাবে পালন করবো এবং এই সংগঠনের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
এসময় তারা ছাতক উপজেলা সমাজ সেবা কার্যালয়ের সু-দৃষ্টি কামনা করেন। তাদের সংস্থা কে সরকারি নিবন্ধিতের আওতায় নেওয়ার জন্য। বক্তারা আরও বলেন তাদের সংগঠন সামনে আরও উন্নয়ন মূলক কাজ করবে।
তারা শ্রমিকদের পাশাপাশি অসহায় ও হতদরিদ্রের পাশে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। ছাতক টেকনিশিয়ান সংগঠন অসহায় শ্রমিকের পাশাপাশি বাহিরের যে কোনো অসহায় ও এতিমদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবে।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা তাজ উদ্দিন, বিরাজ আলী, আল আমিন, শরীফ আহমদ, জিয়াউর রহমান ও ছাতক টেকনিশিয়ান সংগঠনের সভাপতি আজির উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ সুজন, আবুল কালাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুক্তামিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ তোফায়েল, মোহাম্মদ সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক বি,কে বুরহান, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ পাভেল, স্বপন মিয়া, কামরুল আহমদ, প্রচার সম্পাদক প্রদীপ কর্মকার, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ নয়ন, রুকন মিয়া, সুমন মিয়া, আবু বক্কর, আশরাফ আহমেদ, কোষাধ্যক্ষ কবির আহমেদ, সহ-কোষাধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।